somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছোটো গল্প - রমিজের কিছু ক্ষণ

১৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রমিজ বাসা থেকে বের হয়েছে বাজারে যাওয়ার জন্য।রমিজকে তাঁর মা তিনশ টাকা দিয়ে বলেছে ভালো দেখে একটা মাছ আর কিছু সবজি নিয়ে আয়।মেয়েটা অনেকদিন পর জামাইকে নিয়ে আসবে,ভালো মন্দ না খাওয়ালে হয়!রমিজ বিরক্ত হয়।এত লম্বা কথা শোনার মতো সময় তাঁর হাতে নেই।সে খুব ব্যস্ত।এমনিতে সকাল আটটার আগে ঘুম ভাঙেনা রমিজের।কিন্তু আজ সারে পাঁটায় ঘুম থেকে উঠে গেছে।ক্লিন সেভ করে গোসল করে ফিটফাট।নেভী ব্লু জিন্সের সাথে কোন গেন্জিটা পড়বে সেটা নিয়ে বেশ চিন্তায় ছিল কিছুক্ষন।পরে খেয়াল হলো, গত ভ্যালেন্টাইনে কনকের গিফট কালো টিশার্টটাই পরবে।আজ কনকের সাথে যেহেতু প্রথম দেখা, ওর দেয়া টিশার্ট গায়ে দেখলে কনক খুব খুশি হবে।
তুই এত সেজেগুজে কই যাস বাবা?মায়ের কথায় কপাল কুচকে যায় রমিজের।বলে-মেয়ের জামাইর জন্য বড় মাছ আনাতে পারো,আমি দশটা টাকা চাইলে দিতে চাওনা।আমি পারবো না বাজারে যাইতে।বাবাকে বলো।রমিজের কথা শুনে তাঁর মা অস্তির হয়ে যায়।কি বলে ছেলে!ঘন্টা খানেক পরে বিউটি তাঁর জামাই নিয়ে চলে আসবে।কখন রান্না করবে আর কখন খাওয়াবে।
রমিজের বাবা গুমাচ্ছে।নাকে গড় গড় শব্দ হচ্ছে।গভীর ঘুম।সকাল এখন নয়টার কাছাকাছি।ঘুম ভাঙতে কম করে হলেও আরো এক ঘন্টা লাগবে।কোন রাতে বাড়ি ফিরেছে কে জানে!রমিজের মা রাত জেগে বসে থাকে।কোনোদিন রাত দুইটা আবার কোনোদিন রাত তিনটা, সারে তিনটাও বেজে যায় কোনো রাতে।আগে না খেয়েই বসে থাকত।এখন আর না খেয়ে বসে থাকে না।রমিজের বাবা কোনো রাতে খেয়ে আসে আবার কোনো রাতে না খেয়ে আসে।ব্যাপারটা নির্ভর করে তাঁর টাকা পাওয়ার উপর।জুয়া খেলে যে দিন রমিজের বাবা টাকা হারিয়ে ফেলে সেদিন তাকে দেখলেই রমিজের মা এখন বুঝতে পারে।যত রাত করেই বাসায় আসুক দরজা খুলতে দুই মিনিট দেরি হলে রমিজের মায়ের সে রাতের শান্তি শেষ হয়ে যায়।
দরজা খুলতে দেরি হইলো ক্যান?গত রাতে ঘরে ঢুকেই রমিজের বাবার প্রথম কথা ছিল এটি।রমিজে মা কথা শুনে ভয় পেয়ে যায়।ভয় পাওয়ারও কথা।সে বুঝতে পারে আজ টাকা হারিয়েছে রমিজের বাবা।আজ রাতে কপালে না জানি কী দুঃখ নেমে আসে।রমিজের মা চুপ করে দরজাটা লাগিয়ে দেয়।কোনো কথা বলে না।রমিজের বাবা দরজার কাছে দাঁড়িয়ে থাকে।ভিতরের রুমে আর যায় না।রমিজের মা ভিতরের রুমে চলে যেতে থাকে।তোমারে যে একটা কথা জিগাইলাম,কানে ঢোকে নাই?বয়রা নাকি?রমিজের মা দাঁড়িয়ে যায়।বলে ভিতরে চলেন।খাইছেন?এমন যত্নে ভরা প্রশ্নেও রমিজের বাবা শান্ত হয়না।তোমারে যেইডা জিগাইছি,হেইডা কও।দরজা খুলতে দেরি করলা কেন?রমিজের মা বিচলিত।এই মানুষটাকে এখন কী করে শান্ত করবে ভেবে পায়না।মাথা নিচু করে শান্ত স্বরে বলে-আমি বাথরুমে গেছিলাম।আওয়াজ শুনতে পাই নাই।চলেন ভাত খাবেন।বলেই রমিজের বাবার বাম হতটা ধরে ফেলে।এক ঝাটকায় হাত ছাড়িয়ে নেয় রমিজের বাবা।চিৎকার করে বলে-ঢং করো আমার সাথে?এই সব ঢং আমার সাথে করবানা।তোমার বাপের বাড়ি গিয়া কইরো।বলে শোয়ার রুমের দিকে চলে যায় রমিজের বাবা।রাত তখন সোয়া তিনটা।
তোর বাবা অনেক রাতে ঘুমিয়েছে।এখন উঠাতে গেলে আমারে মাইরাই ফালাইবো বাবা,তুই একটু বাজারে যা।বেশি সময়তো লাগবে না।বাজারতো কাছেই।রমিজ তাঁর মাকে ধমক দেয়।ধমেকের সুরে বলে-ওহ মা,তোমার একটা প্রবলেম কী জানো?তুমি কথা শুরু করলে আর থামোনা।দাও, ব্যগ দাও।রমিজের মা খুব খুশি হয়।মুখে হাসি ফোটে।চোখে মুখে আনন্দ ছড়িয়ে পড়ে।রান্না ঘর থেকে তারাতারি বাজারের ব্যাগ নিয়ে আসে।রমিজের হাতে দেয়।বলো কী মাছ আনবো?তারাতারি কইবা কিন্তু।বেশি প্যাচাল পারবা না।ছেলের এমন কথা শুনেও তিনি রাগ করেন না।রমিজের পিঠে হাত বুলাতে বুলাতে বলে-আচ্ছা বাবা,এখন তারাতারি যা।
বিউটি চোইলা আসবো।
বাজার রেখে রমিজ হাত মুখ ধুয়ে নেয়।গামছা দিয়ে মুখ মুছতে মুছতে মনে পড়ে পারফিউম লাগানো হয়নি।পারফিউমটা হাতে নিয়ে বুকের বাম পাশে টিশার্টে একবার পারফিউম দেয়।দুই হাতের দুই বগলে পারফিউম দিতে দিতে রমিজ ভাবে গোসল করার সময় আজ বগল পরিস্কার করা উচিৎ ছিল।কনকের সাথে আজই প্রথম দেখা হবে।নিজেকে পবিত্র করা দরকার ছিল।এখন কী আবার গোসল করব?রমিজ চিন্তা করতে থাকে।আবার ভাবে না থাক,হাতে একদম সময় নেই।সারে দশটা বেজে গেছে।কনক বলেছে এগারটায় আসবে।রমিজ ড্রেসিং টেবিলের আয়নায় নিজেকে খুটিয়ে খুটিয়ে দেখে।একবার ডান গালের দিকে তাকায়,একবার বাম গালের দিকে তাকায়।কোমরের দুপাশে টিশার্টটা আস্তে করে ধরে নিচের দিকে টেনে সোজা করে।হ্যা, এবার ইন করাটা ঠিক আছে।শেষ বারের মতো চুলটা আচড়িয়ে নেয়।
মায়ের ডাকে রমিজ দরজার দিকে ফিরে তাকায়।কপাল কুচকে যায়।মনে মনে ভাবে আবার না জানি কোন ঝামেলায় ফেলে।বাবা রমিজ,কাচামরিচের কথা তো কইতে ভুইলা গেছি বাবা।ঘরে একটাও কাচামরিচ নাই।বিউটির জামাই চিটাগাঙের পোলা।শুকনা মরিচের তরকারিতো খায়না।একটু কাচামরিচ আইনা দেনা বাবা।রমিজ নিজের রাগ সামলাতে পারেনা।কপাল কুচকে মায়ের দিকে তাকিয়ে থাকে।কি বলবে বুঝতে পারছেনা।তোমারে নিয়া হইছে এক জ্বালা।আগে মনে থাকেনা ক্যান?আমি এখন আবার বাজারে যাইতে পারবো না।আমার কাজ আছে।বলেই রমিজ মাকে ঠেলে পাশ দিয়ে বের হয়ে যায়।রমিজের মা মন খারপ করে।গোমরা মুখে রমিজের দিকে তাকিয়ে থাকে।কাচামরিচ ছাড়া রান্না কইরা কী হবে,কে খাবে?তখন তোর বাপকে কত করে বললাম,চিটাগাঙের পোলার লগে মাইয়া বিয়া দিওনা,আমার কথা হুনলোই না।বলেই রমিজের মা কাঁদতে শুরু করে।রমিজ মাকে কাঁদতে দেখে মায়ের কাছে এগিয়ে যায়।মায়ের কাধে হাত রাখে।রমিজের মা চোখ মুছতে মুছতে চেয়ারে বসে পড়ে।মা তুমি কেঁদোনা,আমি কাচামরিচ নিয়া আসতেছি।রমিজ আবার বাজারে যাওয়ার জন্য পা বাড়ায়।মা চেয়ার থেকে উঠে দাঁড়ায়।তোর কাছে কাচামরিচ কেনার টাকা আছে বাবা?গোমরা মুখে রমিজ বলে-আছে মা।রমিজ আর মায়ের দিকে তাকায় না।আবার বাজারে যাওয়ার জন্য হাটা শুরু করে।

সমাপ্ত
সর্বশেষ এডিট : ১৯ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩
২৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

×