আমার বড় মেয়েটা এখনো ছোট।মাঝে মাঝে আমার একটা অদ্ভুত খেয়াল হয়।আমার মনে হয় আমার মেয়েটা যেন বড় না হয়।সারাজীবন এমন ছোট হয়েই থাকুক।দরকার নাই তোর ডাক্তার হওয়ার।দরকার নাই তোর শশুর বাড়ি যাওয়ার।তুই সারাজীবন আমার কাছে এরমকম ছোট হয়েই থাক।
কিন্তু প্রকৃতির বিরুদ্ধে আমার এমন চাওয়াও ঠিক না,আমি বুঝি।তবু মাঝে মাঝে আফসোস হয় ও বড় হয়ে গেলে এমন সুন্দর কথাগুলো কে বলবে!কার মুখ থেকে আমি এমন সুন্দর দাবিগুলোর কথা শুনব!
একটা ছোট্ট খাতা আর একটা ছোট্ট কলম দরকার তাঁর।দু'দিন পর পরই দরকার হয়।এক পাতায় একটা ছবি অথবা কয়েকটা দাগ দিয়েই খাতা শেষ।আবার খাতা এনে দাও।সেই সাথে নতুন কলমও নিয়ে আসো।নতুন খাতায় আমি পুরানো কলম দিয়ে লিখব না।
তাঁর মা পুরাই অস্থির। দু'দিন যেতে না যেতেই আবার খাতা কলম।এবার বলেছে আমি পারব না,তোমার বাবাকে বলো।ফলাফল সারা ঘর ফাটিয়ে চিৎকার,চেচামেচি।অতপর আমাকে ফোন।
-হ্যালো বাবা,আমার খেলনা খাতা শেষ হয়ে গেছে,মা কিনে দিচ্ছেনা।তুমি টাকা পাঠানোর সময় আমার জন্য এত্তগুলা খেলনা খাতা আর এত্তগুলা কলম পাঠাবা,মনে থাকবে?মনে না থাকলে কাগজে লিখে রাখো।তুমি তো আবার সবকিছু ভুলে যাও।
-হ্যা,মনে থাকবে মা,কিভাবে পাঠাবো?
-ব্যাংকে তুমি মায়ের একাউন্টে টাকা পাঠাওনা,তখন টাকার সাথে মায়ের একাউন্টে খাতা আর কলম পাঠিয়ে দিবা।
-আম্মু ব্যাংক থেকে টাকা পাঠানো যায়,খাতা কলম তো পাঠানো যায় না মা।আমি আসার সময় তোমার জন্য খাতা কলম নিয়ে আসব।
-তোমার তো আসতে অনেক দেরি হবে।তার আগে তুমি মাকে টাকা পাঠাবা না?
-হ্যা পাঠাবোতো।
-সাথে খাতা কলমও পাঠিয়ে দিবা।
-কিন্তু ব্যাংক থেকে তো খাতা কলম পাঠানো যায় না।শুধু টাকা পাঠানো যায়।
-তাহলে টাকা আসে কিভাবে?
অনেক করে বুঝিয়ে বলার পর বুঝলো ব্যাংক থেকে খাতা কলম পাঠানো যায়না।তবুও ছাড়াছাড়ি নেই।
-নাও,তাহলে মাকে তুমি বুঝিয়ে বলো,আমাকে যেনো খেলনা খাতা
আর কলম কিনে দেয়।
-আচ্ছা তোমার মাকে দাও,আমি বুঝিয়ে বলছি।
জানি তুই একদিন বড় হবি।অনেক বড় হবি।আমার চেয়েও বড় হবি।কিন্তু তখন আমাকে কেউ আর ব্যাংকের মাধ্যমে খাতা কলম পাঠানোর এমন অদ্ভুত দাবি করবে না।সেটা ভাবলে আমার কষ্ট হয়।তার চেয়ে তুই বরং এতটুকুই থেকে যা।
বিদ্রঃএই পোস্টে মন্তব্যের কোনো উত্তর দেয়া হবেনা।
সর্বশেষ এডিট : ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




