নিজে নিজেই ঠিক হবে কম্পিউটার!
২০ শে অক্টোবর, ২০১০ সকাল ১০:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কম্পিউটারে কোনো সমস্যা হলে স্বয়ংক্রিয়ভাবে মেরামতে সক্ষম প্রযুক্তি তৈরি করেছে ডেনমার্কের দ্য টেকনিক্যাল ইউনিভার্সিটি বা ডিটিইউ। ইলেকট্রনিক ডিএনএ বা ই-ডিএনএ নামের নতুন এই প্রযুক্তি নিয়ে বর্তমানে আরো গবেষণা করছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল অ্যারোনোটিকস অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন বা নাসা।
ডিটিইউয়ের অধ্যাপক জ্যান ম্যাডসেন জানান, কম্পিউটারে কোনো সমস্যা দেখা দিলে তা সিপিইউ খুলে ব্যবহারকারীদেরই মেরামত করতে হয়। এ ক্ষেত্রে অনেক সময় অপচয় হয়। আমাদের উদ্ভাবিত নতুন ইডিএনএ প্রযুক্তি সিপিইউ নষ্ট হওয়ার পর স্বয়ংক্রিয়ভাবেই মেরামত করতে সক্ষম হবে।
ই-ডিএনএ প্রযুক্তির কম্পিউটারে কোনো কেন্দ্রীয় সেন্টার প্রসেসিং ইউনিট বা সিপিইউ থাকবে না। অনেকগুলো ক্ষুদ্র সেলের সমন্বয়ে এটি কাজ করবে। কোনো একটি সেল যদি হঠাৎ অকার্যকর হয়ে যায়, তাহলে সেই সেলের কাজটি অন্য একটি সেল স্বয়ংক্রিয়ভাবে সম্পাদন করবে। ফলে এটি পুরোপুরি অকার্যকর হওয়ার কোনো সুযোগ নেই।
ডেনমার্কের দৈনিক বার্লিংসকে টাইডেন্ডে জানিয়েছে, ডিটিইউয়ের ইডিএনএ প্রযুক্তি ব্যবহারে আগ্রহ দেখিয়েছে নাসা। দীর্ঘ মহাকাশযাত্রায় কম্পিউটারের সমস্যা সমাধানের লক্ষ্যে এ প্রযুক্তি পরীক্ষামূলকভাবে ব্যবহারও শুরু করেছে নাসা।
সূত্র : ইন্টারনেট
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন