somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পৃথিবীর সেরা দশ দার্শনিক

১৬ ই আগস্ট, ২০১৩ রাত ২:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


১. কনফুসিয়াস: যিনি চীনে পরিচিত কঙজি নামে। কঙজি শব্দের অর্থ গুরু বা শিক্ষক। তিনি মানুষের নৈতিক শিক্ষার উপর গুরুত্বারোপ করেন। কনফুসিয়াসের মতে সকল অবস্থায় সততা, সত্যবাদীতা এবং পরিমিতিবোধ থাকা একজন প্রকৃত শিক্ষিত ভদ্রলোকের বৈশিষ্ট্য।
২. সক্রেটিস: গ্রিসের লোকেরা মনে করত সক্রেটিস পৃথিবীর সকলের চেয়ে জ্ঞানী ব্যক্তি। সক্রেটিস মনে করতেন, অর্থ-সম্পদের চেয়ে আত্ম-জ্ঞান উন্নয়নই মানুষের সবচেয়ে বড় উন্নয়ন। একারণে সক্রেটিসের দর্শনের মূল কথাই হল, ‘নিজেকে জানো।’
৩. প্লেটো: প্লেটো ছিলেন সক্রেটিসের একজন শিষ্য। এথেন্সের মানুষকে সুশিক্ষায় শিক্ষিত করে তোলার জন্য তিনি একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। যা প্লেটোর একাডেমি নামে পরিচিত। সমগ্র রচনার মধ্যে রিপাবলিক প্লেটোর সবচেয়ে বিখ্যাত গ্রন্থ। এ গ্রন্থে তিনি একটি আদর্শ রাষ্ট্রের ধারণা দেন।
৪. এরিস্টটল: প্লেটোর ছাত্র এরিস্টটল ছিলেন পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দার্শনিক। ৩৩৪ খ্রিস্টপূর্বাব্দে তিনি লাইসিয়াম নামে ভিন্ন একটি বিদ্যালয় গড়ে তোলেন। এরিস্টটল যুক্তিবিদ্যার জনক। সৎচরিত্র ও সুশৃঙ্খল সমাজ প্রতিষ্ঠাই ছিল এরিস্টটলের নৈতিক বিধানের মূল প্রেরণা। এরিস্টটলের সবচেয়ে উল্লেখযোগ্য গ্রন্থের নাম পলিটিক্স। পলিটিক্স এ তিনি তাঁর রাষ্ট্র দর্শন সম্পর্কে আলোচনা করেন।
৫. আল ফারাবি: মধ্যযুগের অন্যতম সেরা দার্শনিক আল ফারাবি। তাঁর মতে, ‘দর্শনের মূল লক্ষ্য হচ্ছে আত্মার পবিত্রতা অর্জন। এবং মানবজীবনের পরম লক্ষ্য দর্শনের জ্ঞান অর্জন।’ মুসলিম বিশ্বে আল ফারাবিকে দ্বিতীয় শিক্ষক (মুয়াল্লেম আল সানি) বলা হয়।
৬. থমাস একুইনাস: মধ্যযুগের রাষ্ট্র বনাম গীর্জা এই দ্বন্দের নিরসনকারী দার্শনিক থমাস একুইনাস পৃথিবীতে অন্যতম সেরা দার্শনিকের মর্যাদা লাভ করেন। তিনি যুক্তির ভিত্তিতে ধর্মকে গ্রহণীয় করে তোলার চেষ্টা চালান।
৭. রেনে ডেকার্ত: আধুনিক দর্শনের জনক হিসেবে অভিহিত করা হয় রেনে ডেকার্তকে। সন্দেহ বা সংশয়ই ছিল ডেকার্তের দর্শনের মূল। এই সংশয় থেকেই জন্ম হয় তাঁর বিখ্যাত সূত্রের। ‘আমি চিন্তা করি, সুতরাং আমি অস্তিত্বশীল।’
৮. জন লক: জন লককে বলা হয় পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান দার্শনিক। লক তাঁর জ্ঞানতত্ত্বের জন্য বিশেষভাবে খ্যাত। লকের মতে যখন কোন শিশু জন্মগ্রহণ করে তখন তার মন থাকে সাদা স্লেটের (টেবুলা রাসা) মত। তার বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাস্তব জগত ও পারিপার্শ্বিকতা থেকে ইন্দ্রিয়সমূহের মাধ্যমে সাদা স্লেটে অভিজ্ঞতার দাগ অঙ্কিত হতে থাকে।
৯. হেগেল: হেগেলের দর্শন পৃথিবীর সবচেয়ে জটিলতম দার্শন। যুক্তিবিদ্যায় হেগেলের দ্বান্দিক পদ্ধতি বিশেষভাবে প্রণিধানযোগ্য। তাঁর মতে, চিন্তা অগ্রসর হয় তিনটি ধাপে। এ ধাপ তিনটি হল নয়, প্রতিনয় ও সমন্বয়।
১০. মার্কস: কার্ল মার্কসকে বৈজ্ঞানিক সাম্যবাদ এবং দ্বন্দমূলক ঐতিহাসিক বস্তুবাদী দর্শনের প্রতিষ্ঠাতা বলা হয়। সমাজ, অর্থনীতি, রাজনীতি নিয়ে মার্কসের দৃষ্টিভঙ্গি ছিল বিপ্লবাত্মক, যা বর্তমানে মার্কসবাদ নামে পরিচিত। মার্কসবাদ এর মূল কথা হল শ্রেণি বৈষম্য এবং শ্রেণি সংগ্রাম।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিদায় বার্তা

লিখেছেন সুব্রত দত্ত, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১১

মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন

গোলপাতার ফল

লিখেছেন সাইফুলসাইফসাই, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৪১

গোলপাতার ফল
সাইফুল ইসলাম সাঈফ

সুন্দরবন দেখা হয়নি সেখানে গিয়ে
ইচ্ছে হয় যেতে তার সৌন্দর্য দেখে
তবে কখনো ভাবিনি যাবো
নিজ চোখে দেখব বাঘ ও হরিণ
নাম শুনেছি বনের প্রধান গাছ
সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া;
বাইন, গোলপাতা, খলশি... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

×