somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এই ভোগান্তির শেষ কোথায়?

০৭ ই জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেক আশা নিয়ে ভর্তি হয়েছিলাম জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০০৫-২০০৬ শিক্ষাবর্ষে। ভেবেছিলাম আর সবগুলো সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মতো আমাদের শিক্ষাবর্ষ সময়মতো শেষ হবে। কিন্তু সম্মান প্রথম বর্ষের চুড়ান্ত পরীক্ষা সময়সূচি যখন তিন বার পরিবর্তন হলো, তখনি বুঝতে পারলাম সামনে কি দুর্ভোগ অপেক্ষা করছে। তবুও আশায় বুক বেধেছিলাম, ২০০৯ সালে না হোক, ২০১০ সালের মধ্যে আমাদের চতুর্থ বর্ষের সমাপনী পরীক্ষা শেষ করে ফল পাবো। কিন্তু সেই আশায় গুড়েবালি। অবশেষে গত বছরের সেপ্টেম্বর মাসের ১৩ তারিখে বহুল প্রতীক্ষিত চতুর্থ বর্ষের সমাপনী পরীক্ষা শুরু হলো যা অনেক বিভাগের সেই মাসের মধ্যেই পরীক্ষা শেষ হয়। অন্যদের শেষ হয়ে যায় অক্টোবরের প্রথম সপ্তাহেই।
তারপর থেকে ফল পাবার প্রতীক্ষা শুরু হয়। মাননীয় শিক্ষামন্ত্রীর কথা মতো আশ্বস্ত ছিলাম যে নির্ধারিত তিন মাসের মধ্যেই ফল প্রকাশিত হবে। কিন্তু তিন মাস পেরিয়ে গেল্ওে তা প্রকাশের কোনো লক্ষণ নেই। ফলে কোনো চাকরির জন্য পরীক্ষায় অংশ নিতে পারছি না। কয়েকদিন আগে বাংলাদেশ কৃষি ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। স্মরণকালের মধ্যে এতগুলো পদে নিয়োগ বিজ্ঞপ্তির কোনো রেকর্ড নেই। অথচ, সেই চাকুরির পরীক্ষায় আবেদন করতে পারলাম না কেবল ফলাফল প্রকাশের অভাবে। একইভাবে, পূবালী ব্যাংকেও চাকুরির আবেদন করতে পারলাম না। এই জানুয়ারিতেই আরো কয়েকটি সরকারি প্রতিষ্ঠানে নিয়োগ বিজ্ঞপ্তি হওয়ার কথা আছে। কিন্তু সেগুলোতেও আবেদন করা হয়তো হবে না। অথচ, আমাদের একই শিক্ষাবর্ষের অন্যান্য সরকারি প্রতিষ্ঠানে ভর্তি হওয়া অধিকাংশ শিক্ষার্থী শিক্ষাজীবন শেষ করে চাকুরিতে ঢুকে গেছে। আর আমরা এখনো অনার্সের ফলাফল প্রকাশের অপেক্ষায়। এদিকে সরকার সরকারি চাকুরি থেকে অবসরের মেয়াদ দুই বছর বৃদ্ধি করেছে, যার ফলে বেকারত্বের সংখ্যা এমনিতেই বেড়ে যাবে। অন্যদিকে, সেশনজটের কষাঘাতে শিক্ষাজীবন আরো ব্যাপ্তি পাচ্ছে। ফলশ্রুতিতে, একটা অসম ব্যবধানের সৃষ্টি হচ্ছে।
যদি ৪৫ লাখ প্রাথমিক সমাপনী পরীক্ষার্থীর ফল দুই মাসের মধ্যে দেওয়া যায়, তবে দুই লাখ পরীক্ষার্থীদের ফল দিতে তিন মাসের বেশি সময় কেন লাগবে? এভাবে আমাদেরকে জিম্মি করে রাখার অর্থ কি? শুধু মাননীয় শিক্ষামন্ত্রী নয়, আমরা দেশের সকল সচেতন মানুষের কাছে প্রশ্ন রাখছি, আমাদের এই ভোগান্তির শেষ কোথায়? এই জানুয়ারিতেই পরীক্ষার ফল প্রকাশ করে আমাদেরকে কষ্টের শেকল থেকে মুক্ত করুন। এই দাবি আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের।

আদনান, সজল, আশফাক, রেজা, তন্ময়, শাফায়েত
২০০৫-২০০৬ শিক্ষাবর্ষের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ, ঢাকা কলেজ।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×