somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কাঁচপুর-যাত্রাবাড়ি অংশের অবৈধ স্থাপনা সরিয়ে ফেলার নির্দেশ

০৭ ই জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর-যাত্রাবাড়ি অংশে সৃষ্ট যানজট নিরসনে মহাসড়কের কাঁচপুর-যাত্রাবাড়ি অংশে দু’পাশের সকল অবৈধ স্থাপনা, নির্মাণসামগ্রী ইত্যাদি সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের।
মন্ত্রী শনিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ি থেকে মেঘনাসেতু পর্যন্ত এবং নারায়ণগঞ্জ লিংক রোড পরিদর্শনকালে এ নির্দেশ দেন। এসময় সংসদ সদস্য সানজিদা খানম এবং আবদুল্লাহ আল কায়সার মন্ত্রীর সঙ্গে ছিলেন।
প্রথম পর্যায়ে মহাসড়কের দু’পাশের অবৈধ দখলদারদের নিজ নিজ স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন মন্ত্রী।
নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। এছাড়া সড়কের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে ডিভাইডার পরিচ্ছন্ন রাখার নির্দেশনা দিয়েছেন তিনি। যোগাযোগমন্ত্রীর নির্দেশে নারায়ণগঞ্জ লিংকরোডের জরুরি মেরামত কাজ শনিবার শুরু হয়েছে।
নারায়ণগঞ্জ লিংক রোডটির প্রায় ৩ কিলোমিটার নষ্ট হয়ে যাওয়ায় যান চলাচল এবং যাত্রী চলাচলে দীর্ঘদিন থেকে অসুবিধা হচ্ছিল। আগামী দুইমাসের মধ্যে এ সড়কের কার্পেটিং শেষ করা হবে। এ সময় মন্ত্রী নারায়ণগঞ্জের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভির সঙ্গে টেলিফোনে কথা বলেন এবং নারায়ণগঞ্জ সড়কের দু’পাশের আবর্জনা পরিষ্কারে মেয়রের দৃষ্টি আকর্ষণ করেন।
মন্ত্রী শনির আখড়া, কুতুবখালী, চিটাগাং রোড, কাঁচপুরসহ বেশ কয়েকটি স্থানে জনগণের সাথে কথা বলেন এবং যানজট সৃষ্টিকারী স্থাপনা এবং অপ্রয়োজনীয় দ্রব্যাদি সরিয়ে নিতে মালিকদের অনুরোধ জানান। পরে মন্ত্রী মেঘনাসেতু এলাকায় ফেরি সার্ভিস চালুর লক্ষ্যে নির্মাণাধীন সড়ক এবং পল্টুন স্থাপনের কাজ পরিদর্শন করেন। এ সময় মন্ত্রী বলেন, মেঘনাসেতু এ মুহর্তে ঝুঁকিতে রয়েছে। ইতোমধ্যে এ সেতু রক্ষায় জরুরি ব্যবস্থা হিসেবে ওভারলোড কন্ট্রোল করা হচ্ছে দাউদকান্দিতে। আশা করা যাচ্ছে, এক মাসের মধ্যেই ফেরি সার্ভিস চালু করা যাবে। তিনি বলেন, দ্রুত সেতু মেরামত কাজ শুরুর লক্ষ্যে প্রয়োজনীয় কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।
সেতু পরিদর্শনের আগে মন্ত্রী মেঘনা সেতু প্রান্তে অকেজো ওজন স্টেশন পরিদর্শন করেন। এ স্টেশনটি বর্তমানে অকেজো রয়েছে। আগামী পনেরো দিনের মধ্যে ওজন স্টেশন মেরামত কাজ সম্পন্ন করে চালুর নির্দেশ দেন তিনি সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তাদের।
পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আব্দুল কুদ্দুস, সেতু বিষেশজ্ঞ প্রকৌশলী আজাদুর রহমান, ট্রান্সপোর্ট বিশেষজ্ঞ প্রফেসর ড. সামসুল হক, মিরপুর-এয়ারপোর্ট রোড ফ্লাইওভার প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সাঈদ মো. মাসুদ, হাইওয়ে পুলিশের ডিআইজি, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।

× কিন্তু কেউ সরাবে না। কারণ, যারা দখল করেছে, তারা ক্ষমতাসীন দলের সঙ্গে সম্পৃক্ত। এখন আওয়ামী লীগ সরকারের গুন্ডা-পান্ডারা দখল করছে। বিএনপির সময় তাদের গুন্ডা-পান্ডারা দখল করেছে। বোতল ঠিক আছে, লেবেল পাল্টেছে। প্রশাসন লোক হাসানো উচ্ছেদ অভিযান করে।

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×