আমাকে স্পর্শ করো না
স্পর্শ করলেই
অথৈ জলের গঙ্গা স্নানে অনন্তকাল রইলে ডুবেও
পুণ্য তোমায় ছুঁয়েও দেখবে না।
আমার চোখে চোখ রেখ না নিরবধি
চোখের বিষে বিষাক্ত হবে চোখ
বীভৎস বিষের নীলে নীলাভ হয়ে যাবে সমস্ত শরীর
শিরায় উপশিরায় উঠবে ফুলে অভিশাপের ছাপ
ভ্রুকুটিতে তোমায় সমাজ খাবে গিলে ।
আমার পাশে অধীর কিছু পাওয়ার আশায়
বাহুতে খুঁজো না ঠায়
সমাজ তোমায় একঘরে করে দিবে
নিন্দিত সমাজে নন্দিত তুমি থাকবে নাতো আর।
দূরে থাকো স্পর্শের বহু দূরে
আমিও যদি ভুলে কখনো চাই গো তোমায়
না পাই যেন ফিরে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


