somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রসঙ্গ : ভেষজ উদ্ভিদ ও রফতানি

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সব প্রশংসা মুবারক যিনি খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত ছলাত শরীফ ও সালাম শরীফ।
বিশ্বস¦াস্থ্য সংস্থার মতে, বিশ্বে বর্তমানে প্রতিবছর ৬২-৬৫ বিলিয়ন ডলার মূল্যের হারবাল সামগ্রী বিক্রি হয়। হারবাল সামগ্রীর আন্তর্জাতিক চাহিদা প্রতি বছর ১০ শতাংশ হারে বাড়ছে। আমাদের নিকট প্রতিবেশী দেশ ভারত বিশ্ববাজারে হারবাল ওষুধ রফতানির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। তারা প্রতি বছর এ খাতে প্রায় ১ হাজার কোটি রুপি আয় করে থাকে। নেপালও সম্প্রতি আন্তর্জাতিক বাজারে উল্লেখযোগ্য হারে হারবাল সামগ্রী রফতানি শুরু করেছে।
আমাদের দেশে স্মরণাতীত কাল হতেই হারবাল ওষুধ ব্যবহƒত হয়ে আসছে। কিন্তু পরিকল্পিতভাবে হারবাল ওষুধ রফতানির কোন উদ্যোগ এখনও পরিলক্ষিত হচ্ছে না। স্থানীয় চাহিদার প্রায় ৭০ ভাগ পূরণ করা হচ্ছে দেশে উৎপাদিত হারবাল সামগ্রী দিয়ে। ইদানীং আমাদের দেশে হারবাল ওষুধ নিয়ে কিছুটা হলেও সচেতনতা সৃষ্টি হয়েছে। অনেকেই এখন প্রচলিত চিকিৎসা পদ্ধতির পাশাপাশি হারবাল চিকিৎসার দিকে ঝুঁকে পড়ছে।
হারবাল চিকিৎসা পদ্ধতির সবচেয়ে বড় গুণ সম্পর্কে বলা হয়, এতে কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এছাড়া তুলনামূলক স¦ল্পমূল্যের কারণে যে কোন শ্রেণী-পেশার মানুষ এ চিকিৎসা গ্রহণ করতে পারে। বিশ্বের অন্যান্য স্থানের মতো আমাদের দেশেও ভেষজ চিকিৎসা পদ্ধতির জনপ্রিয়তা বেড়েই চলেছে।
একটি সূত্র মতে, বাংলাদেশ প্রতিবছর ৫ থেকে ৬শ কোটি টাকার হারবাল সামগ্রী বিদেশ থেকে আমদানি করে। এর বেশির ভাগই আসছে ভারত থেকে। অথচ পরিকল্পিতভাবে উদ্যোগ নেয়া হলে বাংলাদেশ হারবাল সামগ্রী উৎপাদনে স¦য়ংসম্পূর্ণ হতে পারে। স্থানীয় চাহিদা পূরণ করেও বিদেশে হারবাল সামগ্রী রফতানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করা যেতে পারে। বাংলাদেশের মাটি ও আবহাওয়া যে কোন ধরনের হারবাল সামগ্রী উৎপাদনের জন্য খুবই সহায়ক। স¦ল্প পুঁজি এবং প্রায় বিনা পরিশ্রমে আমাদের দেশে হারবাল সামগ্রী উৎপাদন করা সম্ভব। কিন্তু এখনও বিষয়টি উপেক্ষিতই রয়ে গেছে।
গবেষকদের মতে, বাংলাদেশে এক সময় প্রায় ৬শ প্রজাতির ভেষজ উদ্ভিদ পাওয়া যেত। এখন এদের অধিকাংশই বিলুপ্ত হয়ে গেছে অথবা বিলুপ্তির পথে।
এখানে একটি বিষয় উল্লেখ করা আবশ্যক তা হল, ভেষজ সামগ্রী শুধু যে হারবাল চিকিৎসায় কাজে লাগে তা নয়। এলোপ্যাথিক ওষুধেরও প্রায় ২৫ শতাংশ উপকরণ সংগ্রহ করা হয় ভেষজ সামগ্রী থেকে। আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোতে এখনও হারবাল চিকিৎসা বেশ জনপ্রিয়। বিভিন্ন রোগের চিকিৎসায় ৮০ শতাংশ মানুষ কোন না কোনভাবে হারবাল সামগ্রী ব্যবহার করে থাকে।
অতি পরিচিত বৃক্ষ নিম গাছকে একুশ শতকের বৃক্ষ বলে স¦ীকৃতি দেয়া হয়েছে। এই সাধারণ নিমগাছ থেকে প্রায় দেড়শ’ রোগের ওষুধ তৈরি করা সম্ভব। আমাদের দেশের ওষুধ শিল্পে ভেষজের ব্যবহার ক্রমশ বাড়ছে। দেশে অতি সাধারণ অনেক বৃক্ষ আছে যা চমৎকার ঔষধি গুণসম্পন্ন। কিন্তু এগুলো সম্পর্কে আমরা মোটেও জ্ঞাত নই। তাই এদের বাণিজ্যিক ব্যবহার সম্ভব হচ্ছে না। আন্তর্জাতিক বাজারে হারবাল সামগ্রীর চাহিদা যেভাবে বাড়ছে তা বিস্ময়কর।
উল্লেখ্য, আমাদের এখানে উৎপাদিত হারবাল সামগ্রী বিশ্বের যে কোন দেশের হারবাল সামগ্রীর চেয়ে অতুলনীয়। আমাদের এখানে অবহেলা-অনাদরে জন্ম নেয়া হারবাল বৃক্ষ আমলকী, হরতকী, নিম, ঘৃতকুমারি, বহেড়া, চিরতা, শিমুল, পাথরকুঁচি, স¦র্পগন্ধা, কালোমেঘ, বেল, করমচা ইত্যাদি সহজেই আন্তর্জাতিক বাজারে ঠাঁই করে নিতে পারে।
আশার কথা এই যে, আমাদের দেশের কোন কোন স্থানে ইদানীং বাণিজ্যিক ভিত্তিতে হারবাল উদ্ভিদ চাষ শুরু হয়েছে। এই প্রবণতা অব্যাহত রাখা গেলে আগামীতে আমরাও হারবাল সামগ্রী রফতানিতে অংশ নিতে পারব।
এখানে একটি বিষয় উল্লেখ করা আবশ্যক তা হল, বাংলাদেশ ওষুধ শিল্পে ইতোমধ্যেই তার সম্ভাবনা জানান দিতে সক্ষম হয়েছে। এলোপ্যাথিক ওষুধের মোট চাহিদার ৯৭ শতাংশই এখন স্থানীয়ভাবে মেটানো হয়।
শুধু তাই নয়, বাংলাদেশ বিশ্বের ৬৫টি দেশে ওষুধ রফতানি করছে। এখানে বছরে প্রায় ২শ কোটি টাকার বৈদেশিক মুদ্রা আয় হচ্ছে। আমরা যদি পরিকল্পিতভাবে উদ্যোগ গ্রহণ করি তাহলে হারবাল সামগ্রী রফতানি করেও কয়েকশ কোটি বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব।
পাশাপাশি ওষুধ শিল্প একটি শ্রমঘন শিল্প বিধায় এতে প্রচুর মানুষের কর্মসংস্থান হওয়ার সুযোগ রয়েছে। বৈদেশিক মুদ্রা আয়ের পাশাপাশি কর্মসংস্থানের ক্ষেত্রে এ খাত বিশেষ অবদান রাখতে পারে।
মূলত এসব দায়িত্ববোধ আসে পবিত্র দ্বীন ইসলাম উনার অনুভূতি ও প্রজ্ঞা থেকে। আর তার জন্য চাই নেক ছোহবত মুবারক তথা ফয়েজ তাওয়াজ্জুহ মুবারক।
যামানার ইমাম ও মুজতাহিদ, যামানার মুজাদ্দিদ, মুজাদ্দিদে আ’যম মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারকই সে মহান ও অমূল্য নিয়ামত মুবারক হাছিল সম্ভব। মহান আল্লাহ পাক তিনি আমাদের তা নছীব করুন। (আমীন)

link
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×