somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শফিউল আলম চৌধূরী
"আর তোমরা নিরাশ হয়ো না এবং দুঃখ করো না। যদি তোমরা মুমিন হও তবে, তোমরাই জয়ী হবে।" আল কোরআন | সূরা ইমরান | আয়াতঃ ১৩৯

কিউবির মিথ্যাচার!!! (আসেন আমরা সবাই কিউবি কিনি!!! - ২য় পর্ব)

২১ শে জুলাই, ২০১১ রাত ১১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত কালকে সামহয়্যারইনব্লগ, টেকটিউনস, প্রথম-আলোব্লগ, বিডি নিউজ ব্লগ এবং সোনারবাংলাদেশ ব্লগে "আসেন আমরা সবাই কিউবি কিনি!!! " শিরনামে একটি পোষ্ট দেই। নিচের লেখা পড়ার আগে দয়া করে সবাই এই লেখাটি পড়ে নিবেন। নাহলে কাহিনি বোঝা সমস্যার হবে।

এই পোষ্ট দেবার পর, সব ব্লগেই অনেকে মন্তব্য করেন এবং তাদের মধ্যে অনেকেই ছিল যারা হয়ত কিউবি কিনতে আগ্রহী ছিল কিন্তু এই পোষ্ট দেখে তারা আর কিনতে আগ্রহী নয় এমন কথা উল্লেখ করেন। পোষ্টটি গতকাল পাবলিশ হবার পর আজকে আমাকে কিউবি থেকে আমাকে ফোন করে।

ফোন ধরার সাথে সাথেই তাদের কথা শুরু, তাদের সার্ভিসে কোন সমস্যা হচ্ছে কিনা ইত্যাদি। আমি বললম সমস্যারতো ভাই শেষ নাই, তাই বলে ব্লগে লেখা প্রায় সব কথাই তাকে বললাম। সে বলে তাদের পাঠান ইঞ্জিনিয়ার নাকি রিপোর্ট করেছে যে প্রবলেম সলভড।

চিন্তা করেন। আমার প্রবলেম সলভ না করে ইঞ্জিনিয়ার চলে গেলেও বলেছে যে প্রবলেম সলভড।

যাই হোক, আমি তাকে বললাম যে ভাই আপনাদের মিথ্যা কথা শুনতে ইচ্ছা করতেছে না। ফোন রাখেন। কিন্তু তারা কি আর রাখে, কারণ ব্লগ গুলির কারণে তাদের কত ক্ষতি হচ্ছে তা তারা ভাল করেই জানে।

আমি তখন জিজ্ঞাসা করলাম যে হঠাৎ তাদের দরদ এত উতলে উঠল কেন। তখন তারা বলে তারা নাকি নিয়মিত ফিডব্যাক নেয়। তখন বললাম যে আমি যে এই ২ মাস ধরে বার বার ফোন দিচ্ছি তখন কেন ফিডব্যাক নেন নাই। বলে আমি নাকি মাত্র একবার ফোন দিয়েছি। চিন্তা করেন আবার মিথ্যা কথা। আমি ২/৩দিন অন্তর অন্তর ফোন করেছি ওদের। আর ওরা বলে কিনা মাত্র ১বার ফোন করেছি। এর কিছু সময় পরে বলে যে দু-একবার ফোন করেছি।

এর পর বিভিন্ন কথা বার্তা, তাদের কথা তারা আমার বাসায় এসে প্রবলেমটা চেক করতে চায়। আমি বললাম যে দরকার হবে না। কারণ আমি এই ডিভাইস আর ব্যবহার করতে চাই না। দুইদিন পর আবার নষ্ট হবে। বিনা কারণে আমার ঝামেলা পোহাবার দরকার নাই। ওরা বলে যে এখনও নাকি টাকা ফেরৎ নেয়ার টাইম আছে। ওরা এসে চেক করে যদি প্রবলেম পায় তাহলে টাকা ফিরত দিবে। আবার মিথ্যা কথা। কারণ আগের পোষ্টেই পড়েছেন যে এদের টাকা ফেরত দেবার সময় কেনা থেকে ১৪ দিন। এখন বলছে ৬ মাস। তখন যেই প্রশ্ন করলাম যে তাহলে আপনাদের কাষ্টমার কেয়ার থেকে কেন বলল যে ১৪দিন। তখন বলে ভাই আসলে ১৪ দিন সময়, আর ডিভাইসের গ্যারান্টি ৬মাস। আমি আবার বললাম যে তাহলে কেন বলেন যে টাকা ফেরত দেবার এখনও সময় আছে। তখন বলে না তা তো নাই। চিন্তা করেন অবস্থা। কথা ঘুরাইতেও টাইম লাগে না।

এর পর বললাম যে আপনারা যেই সব কথা বলতেছেন তাতে সামনে থাকলে থাপ্পড় দিতাম। এবার বলে আপনি যদি আমাদের সাথে এমন এগ্রেসিভ বিহেভিয়ার করেন তাহলে কি আমরা আপনকে হেল্প করতে পারব? তখন বললাম যে গত দুই মাস ধরে যে ফোন দিচ্ছি তখন আপনি কই ছিলেন? তখনতো অনেক ভাল ব্যবহার করেছিলাম। এখন ক্যামনে আবার ভাল ব্যবহার আশা করেন?

যাই হোক, প্রায় ১০-১৫ মিনিট কথা হবার পরে ফোন রেখেছে। আগামী সোম বার আমার বাসায় আসবার কথা। দেখি কি হয়।
১৮টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"..

লিখেছেন জুল ভার্ন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৯

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"
-একজন গুমের শিকার মানুষের চোখে একটি ভয়াবহ সত্যের দলিল।

“আনফোল্ডিং দ্য ট্রুথ: দ্য আয়নাঘর ফাইলস”- নামটি যতটা আকর্ষণীয়, বইটির ভেতরের সত্য তার চেয়েও বেশি নির্মম, বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার মত তারেক জিয়াও কি ভারতে ইলিশ পাচার করছে?

লিখেছেন জ্যাক স্মিথ, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৬



চলছে ইলিশের ভরা মৌসুম কিন্তু বাজারে কোন ইলিশ নেই.... ইলিশ নেই বললে ভুল হবে ইলিশ আছে কিন্তু উহা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। আওয়ামীলীগ আমলের ১৭ টি বছর... ...বাকিটুকু পড়ুন

~~~সংশয়~~~

লিখেছেন জটিল ভাই, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৩

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)


(ছবি নেট হতে... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে “উপজাতি” নাকি “আদিবাসী”? আন্তর্জাতিক আইন ও ইতিহাসের নির্ভেজাল সত্য!​

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১১ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:২৭


সূচনা ও প্রেক্ষাপট:
লেখক পার্বত্য চট্টগ্রামে ২০০১ সালে তিনি যখন সেখানে দায়িত্ব পালন করেন, তখন পাহাড়ি জনগোষ্ঠীকে 'উপজাতীয়' (Tribal) হিসেবে ডাকা হতো। কিন্তু ২০১৫-১৬ সালের দিকে সেখানে পুনরায় পোস্টিং পাওয়ার... ...বাকিটুকু পড়ুন

×