somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার ছোটবেলা আর আমার বাচ্চার ছোটবেলা... কত অন্যরকম!!

০৯ ই মার্চ, ২০০৯ দুপুর ১:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এত ব্যস্ত থাকি বাচ্চাদের নিয়ে! সকাল থেকে বড়টাকে স্কুলে পাঠানোর preparation, তার নাস্তা খাওয়া নিয়ে রীতিমত যুদ্ধ করতে হয়।বাবার সাথে সে বের হয়ে যায় তারপর শুরু হয় ছোটটার পালা।ওর খাওয়া গোসল সারতে সারতে-ই ছুটা বুয়া.... আবার বড়টাকে আনতে যাওয়া, স্কুলের অভিভাবক মহলে আড্ডা...
আজকে কথা হচ্ছিল বাচ্চার স্কুল change করা নিয়ে।এখনকার স্কুলটা শুধু ভাল বললে কম বলা হবে,বেশ ভাল।কিন্তু ultimately আমার মেয়ে কি এই English medium school-এই পড়বে? মিডিয়াম নিয়ে আমার তেমন আপত্তি নেই,তবু-ও কোথায় জানি খচখচ করে মনের মধ্যে।আমার নিজের স্কুলের সাথে ঠিক মেলাতে পারিনা।কোথায় সেই বিশাল খেলার মাঠ?বৃত্তি পরীক্ষার প্রস্তুতি,বছর জুড়ে sports, debate, wall magazine, music, science fair, টিফিন পিরিয়ড এ জুনিয়র সিনিয়র সবাই মিলে চি-বুড়ি খেলা..হা-ডুডু, ইচিং-বিচিং..বছর শেষে অনেকে ঘটা করে annual cultural function, যেখানে প্রথম সারির বাচ্চাদের বাবা-মা কে specially সামনের সারিতে বসানো হতো,আর বাচ্চারা তাদের সারা বছরের পড়াশুনা, cultural, sports,সব performance এর জন্য সেইদিন পুরস্কার পেত..
আরও ভাল লাগত যখন প্রাইমারি ক্লাসে থাকতে টেন-নাইন এর ছাত্রীদের দেখতাম,স্কুল ক্যাপ্টেন কে দেখে মনে হত তারা কত্ত বড়!!কখন আমি-ও এত বড় হব?আমাদের স্কুলের লাইব্রেরির বই এর সমরোহ..অন্যরকম ব্যাপার সেপার, কী না ছিল, সেখানে!লাইব্রেরি পিরিয়ড এ পাগল হয়ে যেতাম, কোন বই ফেলে কোনটা পড়ব!!
আমার মেয়ে র স্কুলের চারটা location.ধানমন্ডিতেই চারটা বিল্ডিং,চার জায়গায়। সিনিয়র জুনিয়র এর দেখা সাক্ষাত হবে কিভাবে?বৃত্তি পাওয়ার পর যে ফ্রী বেতন, তার আনন্দ সে কখনও বুঝবে?স্কুল কম্পাউন্ডের ভেতর বিশাল বড় মাঠে খেলা, annual sports competition এর স্বাদ সে কখনও পাবে?
শংকার কথা, আমার মেয়ে national curriculam এর স্কুলে চান্স না পাওয়ার সম্ভাবনাই বেশি।আমার বান্ধবীর মেয়ে ক্লাস ওয়ান এর admission test এর প্রস্তুতি হিসেবে পুরা ক্লাস ওয়ান এর syllabus-ই টিচার এর কাছে পড়ে ঘরে বসে আগাম শেষ করে ফেলেছে,এখন চান্স পাওয়ার পর সে মহা বিরক্ত কারন ক্লাসে যা পড়ায় তা সে আগে থেকে-ই জানে।
আমার ছোটবেলা র মতো ছোটোবেলা আমার মেয়ে পাবেনা, সেটা আমি জানি।তবুও যতদূর সম্ভব similarity রাখার চেষ্টা করি। আমার মা আমার ছোটোবেলার স্মৃতির বিশাল জায়গা জুড়ে আছে, আমি ও চাই আমার মেয়ের বেলায় তাই হোক। হাত বাড়ালেই যেন সে তার মায়ের গায়ের গন্ধ পায়..
কিন্তু এই চার দেয়ালের বহুতল Apartment এ কৈ পাবে সে খেলার মাঠ?
সর্বশেষ এডিট : ১৫ ই মে, ২০০৯ সকাল ১০:১২
১২টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধূসর ওয়ালেট

লিখেছেন মোহাম্মদ সজল রহমান, ১২ ই জুন, ২০২৬ রাত ১০:৪৭

একটা ধূসর রংয়ের ওয়ালেট
সবুজাভ ভ্যানিটি ব্যাগ থেকে বের হলো নীরবে
তার শান্ত হাতের উপর চেপে ধরতেই প্রশ্ন -
এটা আমার জন্য ?
ঘাড় নেড়ে সম্মতি দেখেই চঞ্চলতা ছুঁয়ে গেলো... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১

কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×