somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এক ব্যর্থ অভ্যুথানের পেছনের গল্প

০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি বলতে চাইনা যে প্রথম থেকেই আমি শাহবাগ জাগরণের বিরোধিতা করেছিলাম। কিন্তু এই জাগরণকে আমি কোনভাবেই আন্দোলন বলতে রাজি নয়। কারণটা খুবই পরিষ্কার। আন্দোলন করতে নির্দিষ্ট প্রতিপক্ষ লাগে; শাহবাগে যা কখনোই ছিল না। শুরু থেকেই যুদ্ধাপরাধীর ফাঁসির দাবীটাই মুখ্য ছিল। কিন্তু ফাঁসির জন্য কার উপর চাপ সৃষ্টি করব, সে ব্যাপারে সুনির্দিষ্ট কোন নীতিমালাই ছিল না। প্রথম কয়েকটা দিন জনগণ বিবেকের তাড়নাতেই গিয়েছিল কারণ ফাঁসির রায় না পেয়ে তারুণ্য সরকারের কাছ থেকে যে ধোঁকা খেয়েছিল তার শোধ নিতেই মূলত গণজাগরণ হয়েছিল। দিন-রাত না খেয়ে শাহবাগ মোড়ে ফাঁসির দাবিতেই মুখর ছিল টগবগে রক্তের প্রাণগুলো।
এরপর কি হল? ধীরে ধীরে মিডিয়ার সমাগম বাড়তে থাকল। সাংবাদিকগণ নানারকম প্রশ্নবাণে জর্জরিত করে ধীরে ধীরে জাগরণের মোড় ঘোরানো শুরু করল। কয়েকটা স্লোগান দেওয়ার জন্য যখন লাকি আক্তারকে মিডিয়া ‘অগ্নিকন্যা’ উপাধি দিয়ে দিল, তখন কিছু পাতি ছাত্রনেতাও ভাবতে শুরু করল ‘এইটাই সুযোগ! মন্ত্রী হতে না পারি, মঞ্চে উঠে জনতার উদ্দেশ্যে দুচারটা স্লোগান দিলেই দলে আমার সম্মান বহুগুণ বেড়ে যাবে। যদিও জাগরণমঞ্চ থেকে প্রথমে রাজনৈতিক নেতাদের বিতাড়িত করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে তারাই সমন্বয়কের মহান ভূমিকা পালন করেছে। আর ফাঁসির দাবী থেকে ধীরে ধীরে জনতার নজর সরিয়ে রাজনৈতিক দল নিষিদ্ধকরণের উপর আনা হয়েছে। অহিংস আন্দোলন আখ্যা দিয়ে আবার সেই মঞ্চ থেকেই জবাই করার স্লোগান তোলা হয়।
শাহবাগ জাগরণ ব্যর্থ হওয়ার একটি কারণ জনগণের হলিডে আমেজে সেখানে শামিল হতে যাওয়া। শুক্র, শনি দুইদিন সাপ্তাহিক বন্ধ থাকায় আর রাজধানীতে বিনোদনের জায়গার অভাব থাকায় অনেকেই সেখানে গমন করেছেন নতুন ধরণের বিনোদনের(!) আশায়। আর টিভিতে নিজের চাঁদবদনখানি দেখানোর জন্য তো বাসা থেকে আবেগমাখা দুচার লাইন মুখস্থ করে আসাই যায় আর আমাদের অতি উৎসাহী মিডিয়াগুলো মহাসমারোহে সেগুলো প্রচার করতে থাকে। আর তাইতো ফাঁসির দাবিতে আন্দোলন করতে আসা জনগণের ভাঙরা নাচ করা অবস্থায় হাস্যোজ্জল ছবি চ্যানেলে লাইভ টেলিকাস্ট হয়।
আর হুজুগে বাঙালি হিসেবে বাঙালির যে বদনাম ছিল তা যেন শাহবাগে এসে আরও একটি বার প্রমাণিত হল। একঝাঁক উঠতি বয়সের ছেলেমেয়ে বিভিন্ন পোজে ছবি তুলে ফেবুতে আপলোড দিয়ে ভাবল তারা আন্দোলনে বিশাল অবদান রাখছে। তারা নিত্য চেক-ইন করছে প্রজন্ম চত্বরে। ডিএসএলআরে কয়টা ছবি তোলার মাঝেই তাদের অংশগ্রহণ। এরপর বাসায় ফিরে রঙবেরঙে সাজিয়ে আপলোড দেওয়া। তাদের মনে হচ্ছে এতেই তারা বীর সেনানী হয়ে গিয়েছে।কিন্তু এতে যে জাগরণের মূলমন্ত্রই স্তিমিত হয়ে যাচ্ছিল, সেদিকে কারও ভ্রুক্ষেপই ছিলনা।
সমাবেশ তবুও ঠিকঠাক মতই চলছিল, দেশের মানুষকে তাদের দীর্ঘদিনের বঞ্চনার বিরুদ্ধে মাথা তুলে দাঁড়িয়েছিল কিন্তু আবার সর্বনাশ করল কিছু উঠতি ক্ষমতালোভী মানুষ। রাজনীতিকে না না করতে করতে সেই নোংরা রাজনীতিরই স্বীকার হয়ে গেল বহু আকাঙ্খিত প্রজন্মের জাগরণ। ছাত্রনেতাদের ব্লগার বানিয়ে তাদের বানানো হল আহ্বায়ক, সমন্বয়ক। আর স্লোগানগুলো হঠাৎ করেই যেন রাজনৈতিক মহলের স্বার্থসিদ্ধির হাতিয়ার বনে গেল। এরা সাধারণ সমাবেশের মানুষের মনে বদ্ধমূল ধারণার জন্ম দিল যে সমাবেশে যারা রাত-দিন কাটাচ্ছে না, তারা মূলত নব্য রাজাকার। আর এই ধারণার মধ্যে দিয়েই সমাবেশকারীরা নিজেদের অনেকটা জনবিচ্ছিন্নই করে ফেলল।
সমাবেশের আরেকটি ভুল দিক হল, সরকারের কাছে থেকে পাওয়া তিন স্তরের নিরাপত্তার যথেচ্ছ ব্যবহার। পৃথিবীর ইতিহাসে বোধকরি এমন কোন আন্দোলন খুঁজে পাওয়া যাবে না, যেখানে আন্দোলনকারীরা নিজেদের নিরাপত্তার খাতিরে আইনশৃঙ্খলা বাহিনীর ঘেরাটোপে বসে গলাবাজি করেন। চারপাশে পুলিশ নিয়ে অনেক বড় বড় বাণী দেওয়াই যাই, কিন্তু বাস্তব অনেক কঠিন। আজ যখন লাশের পর লাশ পড়ছে, জামায়াত শিবিরের নামে নিরীহ মানুষ খুন হচ্ছে। পথে চলতি সাধারণ মানুষ জেলের ভিতরে আটকা তা নিয়ে জাগরণ মঞ্চ একটিবারের জন্যও মুখ খুলবে না, পাছে তাদের লাইভ টেলিকাস্ট বন্ধ করে দেওয়া হয়। কেড়ে নেওয়া হয় নিরাপত্তা ব্যবস্থা।
তাই শেষে এসে একটা কথাই বলতে ইচ্ছা করে, বাঙালির যখন উঠে খুব জোরেশোরেই ওঠে; কিন্তু খুব অল্পতেই সব পড়ে যাই।
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৪:০০
৬টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

শীঘ্রই আসব

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৯

শীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ

তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

×