বায়ে এক চিলতে আকাশ ভেসে বেড়ায়
আর তোমার শরীরের মাদকতা ভেসে আসে সামনে থেকে
চাঁদেরও যেমন কলঙ্ক আছে
তেমনি তোমার কলঙ্ক আমি
তুমি মুখ ঢেকে রাখো
আমিও স্মৃতির পাতা হাতড়ে তোমায় দেখে নিই
তুমি বড়ই মায়াবিনী
যখন তীব্র মনযোগে এক্সাম পেপারে তুমি কলমের অত্যাচার চালাও
আমি বেহায়ার মতো তোমায় দেখতে আর তোমায় নিয়ে কবিতা লিখতে ব্যস্ত হয়ে পড়ি
একি! তুমি চশমা পড়া শুরু করলে কবে থেকে!
সত্যি বলছি, তোমার মাইগ্রেনের সমস্যার কথা আমি বেমালুম ভুলে গিয়েছিলাম
তবে, কল্পনাতেও অনুভূত হওনি এক চশমিশ তুমি
অমন করে তাকালে কেনো তুমি!
জানো না, তোমার চাহনি আমি সইতে পারি না!
তখন আলতো হাসিতে ভালোবাসি বলার প্রয়োজনীয়তাটা কি একবারও অনুভব করেছিলে?
জানি, করো নি
করবেও না
যদিও, আমি তোমার নই,
তুমি আমার

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



