somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রতিরোধের কবিতা: তওফীক জিয়াদ

১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ত্ওফীক জিয়াদ কবি ও রাজনৈতিক বিশ্লেষক। জন্ম ১৯৩২ সালে ফিলিস্তিনের নাছেরায়। তিনি তার শিক্ষাকাল সমাপ্ত করেন নাসেরায় এবং রাশিয়ায়। রুশ সাহিত্যে উচ্চতর পড়াশোনার জন্য তিনি সোভিয়েত রাশিয়া গমন করেন। দীর্ঘকাল ব্যাপী তিনি ফিলিস্তিনের অধিকৃত ভূমিতে রাজনৈতিক জীবন যাপন করেন এবং তিনি তার জনগোষ্ঠীর অধিকারের লড়াইয়ে আমৃত্যু ঘনিষ্ঠভাবে কাজ করে যান। শৈশবেই জিয়াদ ইসরাইলী কমিউনিস্ট পার্টি রাকার সদস্য হন। রাকার প্রতিনিধি হিশাবে বহুবার তিনি নির্বাচিত হয়ে ইসরাইলী নেসেটের সদস্য পদ লাভ করেন। এমনকি তিনি মৃত্যু পর্যন্ত দীর্ঘ সময় নাসেরার নগর প্রধান (মেয়র) হিশাবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি প্রচুর রুশ সাহিত্য এবং নাজিম হিকমতের রচনাবলী আরবী ভাষায় তরজমা করেন। সৃজনশীল ও বিশ্লেষণধর্মী প্রবন্ধ-নিবন্ধ ও গল্পসহ তার বিপুল রচনা। বলা যায় তার সমস্ত রচনাই লড়াই ও প্রতিরোধ সম্পর্কিত। ১৯৬৬ সালে প্রকাশিত তার “আশাদ্দু আলা আইয়াদীকুম” ( ) কাব্য গ্রন্থকে ইসরাইল বিরোধী ফিলিস্তিনীদের লড়াইয়ের ইতিহাসে শ্রেষ্ঠ নিদর্শন হিশাবে গণ্য করা হয়। এছাড়া তার অধিকাংশ কাসীদাই গীতিময়। তিনি মৃত্যু বরণ করেন ১৯৯৪ সালে।


এক শহীদ কন্যা শিশু


এই সেই শিশু, যার কপাল জুড়ে আছে
পাঁচটি বুলেট
আছে সূর্য
শাহাদাৎ
আছে তার দুচোখ জুড়ে রক্তলাল ভারুই পাখি
কপোল জুড়ে অসংখ্য মানুষ
সোনার পদ্মফুল হয়ে ঝরে পড়ে
নগরীর ভেতরে বয়ে যাওয়া
উদিয়মান মুক্তির রাজপথে।
এখন অলিগলি অসংখ্য সরুপথের ভেতর দিয়ে
উদিয়মান রাজপথ।
এখন সুরতি দুর্গের ভেতর থেকে
ফেটে পড়ছে বিজয়ের ধ্বনি-
অস্তিত্ত্ব....ক্ষমতা।
সুতরাং হৃদয়ের ভেতরে সে এক তীব্র ধ্বনি।
গলা জুড়ে সে এক নন্দিত মালা।
সেই এখন শিরোনাম
সেই
এক ইতিহাস
এক জন্ম।


বৃষ্টি নেমে এসো


বৃষ্টি নেমে এসো
নেমে এসো বক্ষের উপর
ফসলরা শুকিয়ে গেছে, পশুদের স্তনরা মরে গেছে
চোখেরা শুকিয়ে গেছে, সুতরাং হে বৃষ্টি নেমে এসো
চাঁদ হে উদিত হও
উদিত হও বৃক্ষের উপর
ভারুই পাখির ডানা বেয়ে
সময়রা বয়ে গেছে। বয়ে গেছে তীব্র বেগে অনেক দূর।
আর আমাদের রাত্রিরা বড় বেশী ভারি হয়ে গেছে।
দুশ্চিন্তা আর আমাদের জুলুম ও কষ্টের ভার কঠিন হয়ে পড়েছে।
পিপাসা, আমরা এবং পথেরা বড় দীর্ঘ হয়ে গেছে।
আমাদের মুখ লালাহীন শুষ্ক হয়ে গেছে।
তবু এতোটুকু ধৈর্য হৃদয়ের ভেতর
অগ্নিশিখার মতো জ্বলে আছে অনির্বান।
নিরাপত্তারা........এক নির্যাতন........চিনির মতো মিষ্টি!
বিপ্লবী গরীবদের পথ
এবং এ্যালিটদের মন
বুঝি এখন আমাদের সর্বশেষ মুক্তির আশ্রয়।
সুতরাং হে চাঁদ জাগ্রত হও
সুতরাং বৃষ্টি হে
নেমে এসো
নেমে এসো
হে
বৃষ্টি।



তারা আমাকে ঝুলিয়ে রেখেছে ক্রুশের উপর

তারা আমাদেরকে ঝুলিয়ে রেখেছে ক্রুশের উপর
আমরা যেনো ফিরে আসি
এই উল্টানো পৃথিবীই
শেষ পৃথিবী নয়
আমরা গোলাম নই
সুতরাং মুছে নাও অশ্রু
নিহতদেরকে কবর দাও
আবার নতুন করে জেগে ওঠো
হে মজলুম মানুষ
তুমিই পৃথিবী
তুমিই একমাত্র সত্য ও কল্যাণের উৎসধারা
তুমিই ইতিহাস
তুমিই এই অস্তিত্ত্বের জগতে
হাস্যোজ্জ্বল ভবিষ্যৎ
অতপর এসো
হাতে হাতে জড়ো হই
আগুনের পথ ধরে ছুটে চলি
মুক্তির আগামী
যতোই দীর্ঘ হয়
যতোই দীর্ঘ হয়
ততোই কাছাকাছি।



লেখাটি পূর্বে পাক্ষিক চিন্তার অনলাইনে প্রকাশিত
সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৪৮
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×