হেফাজতে ইসলামের তালেবানীরা ইসলামের নামে কলঙ্কজনক ইতিহাস রচনা করেছে নারীদের গায়ে হাত দিয়ে--যা ইসলামসম্মত নয় একটা শিশুও জানে।
এরা আংশিক ইসলাম ছাড়া আর কিছু বোঝেনা---এতেই তা প্রমাণিত হলো।
প্রতিটি কাজের হিসেবই যদি আল্লাহ নেবেন--তবে বিনাবিচারে এভাবে পরনারীর শরীর স্পর্শের শাস্তি কী আল্লাহ এদের দেবেন না? নাকি এদের জন্য সাতখুন মাফ!
এভাবে বিনাবিচারে বিনা অপরাধে অন্যের মা-বোনকে শারীরিক নির্যাতন করার অনুমতিই বা কোন ইসলামে আছে??
এরাই তাঁদের মূর্খতা দিয়ে সুন্দর ভারসাম্যপূর্ণ জীবনব্যাবস্থা ইসলামকে বিতর্কিত করার ষড়যন্ত্রে লিপ্ত--বলেই আমি মনে করি। নতুবা ইসলামের ইতিহাসে নবী বা সাহাবীদের এমন লজ্জাজনক কুকর্মের নজির কি দেঝাতে পারবে এই গণ্ডমূর্খরা??? বরং নবী হাদিসে যুদ্ধের সময়ও নারী-শিশু, বৃদ্ধ এবং ফসলের ওপর হামলা করতে কঠোরভাবে নিষেধ করেছেন। তাহলে এই তালেবানীরা কী কাজটা করলেন এবং কিভাবেই বা করলেন??
ইসলাম কায়েমের নামে এমন ইসলামবিরোধী কাজের নাম আদৌ জিহাদ বা ইসলাম নয়। আর হিংসা দিয়ে ইসলাম কায়েমেরও নজির নেই। তাই আগে এদের নিজেদেরই ইসলাম ভালভাবে জানা দরকার। আবেগের স্থান ইসলামে নেই।
আল্লাহ এদের মূর্খতা থেকে আমাদের বাঁচান ।।
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





