নারী ছাড়া পুরুষের কোন অস্তিত্ব নেই, একথা আমরা অনেকেই ভুলে যাই। আমাদের মা , বোন, দাদী, নানী, খালারা যে, একেকজন মহান কারীগর হিসেবে আমাদের পৃথিবীতে এনেছেন– তাই তারা যে, মাতৃজাতি্ হিসেবে আমৃত্যু সম্মানযোগ্য, তা কিন্তু আমরা অনেকেই বাড়ীর বাইরে গেলেই ভুলে বসি।
আমি অন্যের বোনকে ইভটিজিং করতে ভালোবাসি কিন্তু নিজের বোনের বেলায় কারো একই ভূমিকাকে একদম সহ্য করিনা। আমি বাসে বা পথ চলতে অন্য নারীকে সম্মান দিতে চাইনা কিন্তু একই ঘটনার স্বীকার আমার মা-বোন হলে প্রতিবাদে ফেটে পড়ি! এই হল আমাদের দ্বিমুখী চরিত্র।
শুধু কি তাই, আমার মা আমার বোনের স্বামীকে খুব আদর করে ও একান্ত আপন মনে করে কিন্তু নিজের ছেলের বউকে আবার বাকাচখে দেখে, ছেলেকে বউয়ের বিরুদ্ধে ক্ষেপাতে ব্যস্ত থাকে। অন্যের মেয়ে বলে তাকে আপন ভাবতে পারেনা, আমরা এমনই পক্ষপাতদুষ্ট!!
যাহোক, কথাগুলো বললাম কাছে থেকে দেখেশুনে অভিজ্ঞতা থেকে, আপনারাও কি এমন করে দেখেছেন কখনো? শুধু কিছু পুরুষই কি নারীনির্যাতন করে নাকি কিছু নারীও নারীনির্যাতন শুধু নয় পুরুষ নির্যাতনও করে থাকে, এটা কি অস্বীকার করা যাবে? পুরুষের নির্যাতন অধিকাংশ ক্ষেত্রেই হয় ডাইরেক্ট হিট করা, পঙ্গু, আহত করা বা মেরে ফেলা কিন্তু নারীর নির্যাতন সাধারনত হয় প্রচণ্ড মানসিক নির্যাতন, যা একজন নারী বা পুরুষকে মানসিক ভারসাম্যহীন করে তুলতে যথেষ্ট। তবে পুরুষেরা কর্তৃত্বমূলক চরিত্রের কারণে সাধারণত বেশী নির্যাতন করে থাকে, যা প্রকাশ পায় কিন্তু নারীর নির্যাতন তেমন প্রচার পায়না বা পুরুষেরা নির্যাতিত হলেও লজ্জায় প্রকাশ করেনা, এমন অভিজ্ঞতাও আমার আছে।
মুলকথা, নর-নারী বলে কথা নেই যে, জন্মগতভাবে কেউ নির্যাতক হবে, পরিবার-সমাজ থেকেই এমন চরিত্র পায় মানুষ–হোক সে নর বা নারী। তাই আমাদের সবার উচিত ধর্মীয় চেতনায় সন্তানদের শুরু থেকেই লালন করা যাতে বড় হয়ে কেউ খারাপ না হয়।
আর নারীদের অগ্রাধিকার দিতেই হবে, এটাই স্বাভাবিক বাস্তবতা, তাই নারীদের যারা সম্মান দেয়না–দেখেন গিয়ে তাদের বাড়ীর নারীরাও তাদের কাছে সম্মান পায় পায়না।
সবশেষে বলি, আমি কাউকে আঘাত দিতে এসব কথা বলিনি–নর-নারী পরস্পরের পরিপুরক বলেই আমার ধারনা–তাই কাউকেই তার অপরাধের জন্য স্থায়ীভাবে দায়ী করা যায়না। আমরা চাইলেই আমাদের পরিবার থেকেই পরিবর্তনের ধারা শুরু করতে পারি।
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




