ক্ষুরধার কলম ফেলে দিয়ে
প্রতিবাদী হতে চাই আমি
ভেঙ্গে-চূরে দিতে আদিম আচার
পদেপদে পাতা শত মায়াজাল;
সামনে কেনো বাড়াও দু’হাত–
কেনো বকে যাও শুধু প্রেমের প্রলাপ
কেনোই বা ঝরে চক্ষে তোমার
লবণাক্ত জলের প্রপাত!
দেখোনা রাতদিন কতো ভাঙছে হৃদয়
যেমন ভেঙ্গে চলে পদ্মার পাড়—
বাড়ে ফেলানী, তানিয়ার লাশের মিছিল
রক্তে রক্তে রাজপথ, সবুজ ঘাস
দিনে দিনে কেমন হচ্ছে পিছিল;
বুভুক্ষূ শিশু, বেআব্রু নারীর রোদন
কাঁপিয়ে দিচ্ছে সুতীক্ষ্ণ ইথার
আমাদের তবুও ভাঙছে কি ঘুম?
কী হবে লিখে প্রেমের কাব্য
এখন কি বলো প্রেমের সময়
সাধ হয় তাই লিখে রাখি আজ
শহীদের রক্তে কূম্ভকর্ণের ইতিহাস!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




