শ্রমিক দিবসের ক'দিন আগেই সাভারের রানা প্লাজায় শত শত শ্রমিকের বলিদান আর হাজার হাজার লোকের পঙ্গুত্ব বা চরম কষ্টের কাছে--১লা মে সম্পূর্ণ ম্লান হয়ে গেছে। তাদের অধিকার বা দাবীর কথা দূরে থাক---তাদের যে, স্বাভাবিকভাবে বেচে থেকে কাজ করার অধিকারই আজ এদেশের পোশাক খাতে নেই--এটাই জেনে গেলো বিশ্ববাসী।
এদিনে সকল মৃতদের পরকালীন শান্তি চাই, পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।
আমাদের নবী তো নিজেই শ্রমিক হিসেবে কাজ করেছেন এবং বলেছেন--''শ্রমিকের ঘাম শুকাবার আগেই মজুরী চুকিয়ে দাও'' এর ব্যতিক্রম মানেই পরকালীন ও ইহকালীন কঠিন জবাবদিহিতা!
তখন সেটা নিশ্চিত করা হতো বলেই ওমরের মতো শাসককেও সাধারন লোক মসজিদের খুতবাহ দেয়ার আগেই তাকে থামিয়ে দিয়ে বলেন--খুতবার আগে বলেন--সবাই সরকারীভাবে আমরা যে কাপড় পেলাম, তাতে কারুরই পূর্ণাঙ্গ জামা না হলেও আপনার হলো কেমনে?? ওমর রাঃ কিন্তু না রেগেই প্রশ্নকারীকে শাস্তি নয়, সঠিক জবাব দিতে বাধ্য হন।
কিন্তু এখন কার বা কোন শ্রমিকের ঘাড়ে সেই গর্দান আছে যে, মন্ত্রী দূরে থাক গারমেন্টের মালিককেই এমন প্রশ্ন করে, এমন ঔদ্ধত্য দেখিয়ে চাকরী হারাবে বা মরবে!!
এমন জবাবদিহিতা যে কোন সরকারে থাকলেই না এমন কুলাঙ্গার রাজনৈতিক রানার জন্ম হতোনা কিংবা তার সুখী জীবন স্বচ্ছন্দ হতোনা বা শ্রমিকের ন্যায্য পাওনা না দিয়ে মালিকই শুধু কলাগাছ হতোনা?
আর ফসল, নারী, শিশু ও বৃদ্ধের জন্য তো নবীর ছিলো আরো কঠিন নির্দেশ যে, যুদ্ধক্ষেত্রেও এদের গায়ে আদৌ হাত তোলা যাবেনা---সেখানে নারী শ্রমিকের বেলায় যেনতেন পরিমাণ মজুরী দেয়ার বা বৈষম্যের সুযোগ কোথায়?
সেজন্যই তো দরকার তেমন আল্লাহভীরু শাসকের শাসন, যেখানে নিজের ছেলেও মাফ পাবেনা বা আদালতের রায়ে ফাসির আসামীকেও রাষ্ট্রপতি মাফ করার ক্ষমতা অর্জন করতে পারবেন না।
পরিশেষে বলি, রাজনীতি আমার কাছে সবচে ঘৃণ্য জিনিস-- এ নিয়ে মাথাও ঘামাইনা। কিন্তু এদেশের ৪২ বছরের রাজনীতির যাতাকল দেখে আজ মাত্র কয়েক শব্দেই বলবো যে, এদেশের রাজনীতি এখন জাহেলিয়াত যুগের আবু জেহেল-আবু লাহাবদের রাজনীতির পর্যায়ে চলে গেছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


