সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
পাহাড়ে ক্ষেত
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
বেশ কয়েকটা পাহাড় বেয়ে উঠলাম আর নামলাম। গন্তব্যে যাওয়ার জন্য। এক সময় পৌছলাম রাবার বাগানে। পাহাড়ের গা দিয়ে, উপরে রাবার গাছ। পাহাড়ের উপরটা আবার চেছে ফেলা হয়েছে। সেখানে এক জায়গায় দেখলাম আনারসের চাষ করা হয়েছে। একটা ঝুপরি আছে, সেখানে শ্রমিকরা বসে, পাহারাদাররা রাতে থাকে। পাহারি এই আনারস ক্ষেতে অনেক সময় জংলী হাতি চলে আসে। মামা বললেন, এই আনারস খুব মিস্টি হয় আর এর রসও অনেক বেশি। বাগানের লোকজন হাতি আসলে বলে মামু আসছে (সুন্দর বনের বাঘকেও তো ঐ এলাকার লোকজন মামা বলে!!)। নাম বলতে ভয় পায়। একজন বলল রাতে তার ঘুম ভেংগে গিয়েছিল ঘস ঘস শব্দে। তারপর বুঝতে পারলো বিশাল এক হাতি তার ঝুপরিতে গা ঘসছে। সে চুপ করে বসে রইলো, তারপর হাতি গা ঘসে চলে গেল। আরেকবার হাতি চলে যাবার পর পায়ের ছাপ দেখে সবার তো মাথা খারাপ হবার যোগার, মনে হয় আস্ত একটা ড্রাম বসানো হয়েছিল। না জানি হাতি কতো বড় ছিল। একদিন নাকি কি কারনে রাগ করে যত সারের বস্তা ছিল সব ছিড়ে সব সার সারা পাহাড়ে ছড়িয়েছে। কি যেন হয়ে গেল। শুরু করলাম ক্ষেত নিয়ে হয়ে গেল হাতির গল্প। যাই হোক বান্দরবনের গল্প হলেই হলো।
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
থাক অহমিকায়

তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।
আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন
বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[
শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।
রাগ... ...বাকিটুকু পড়ুন
প্রিয় কন্যা আমার- ৯৩
ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন
Mystic River – জোয়ারে ফিরে আসে সবকিছু

১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি... ...বাকিটুকু পড়ুন
গোলাপী এখন বাসে ....

দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।