সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
মগদের পাড়া
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
পরের দিন সকালে মগদের পাড়া ঘুরতে গেলাম সবার সাথে। পথে দেখলাম, পাহাড়ের পাশে যে স্বল্প সমতল জায়গা আছে সেখানে ধান ক্ষেত করা হয়েছে। মনে হলো ঢেকি স্বর্গ গেলেও ধান ভানে, আর বাংলী জায়গা পেলেই ধান চাষ করে। যতই মগদের পাড়ার কাছে আসলাম 2/1 জন করে মগদের সাথে দেখা হতে লাগল। একজায়গায় দেখলাম পাহাড়ের পাশে ছোট্ট একটা খাদ সেখানে পানি জমেছে। কয়েকটা মগ মেয়ে কলসির মতোন কি যেন এনে পানি নিয়ে যাচ্ছে। মামী বলল এটাই এদের পানির উৎস। মামা জানালেন, এরা পাহাড়ের পাসে এই রকম গর্ত করে, এতে পাহাড়ের ভিতরের পানি চুইয়ে এই খাদে জমা হয়। এখানে একটা ব্যাপার বলি, আমরা যেমন বড় বড় পা ফেলে পাহাড়ে চড়ি, তাড়াহুড়া করি, হাফাই; এরা এই রকম করেনা। খুব শান্ত ভাবে ছোট ছোট পা ফেলে মেয়েগুলো এলো আবার কলসি/পাত্র ভরে চলে গেল সেভাবেই। যেন মনে হয় সমতলে শান্ত ভাবে কাজ করছে। আর খুব হাসি খুসি, সবাই আমার দিকে তাকিয়ে বন্ধু সুলভ হাসি দিল। পুরো গ্রামটাই মাচার উপর। নিচে ছোট ছোট ছেলে মেয়েরা খেলছে। গ্রামটা যেন মাটি দিয়ে নিকানো হয়েছে। অনেকে মামা-মামীর সাথে কথা বলল, আমি ভাষা জানিনা দেখে চুপ করে রইলাম। মামী বলল একদিন এরা 1হাড়ি রসের পিঠা খেয়েছে। আসলে মামী পিঠা বানিয়ে রেখেছিলেন, তারপর কোন কুকুর এসে মুখ দিয়েছিল। কি আর করা সবটাই মগদের দিয়ে দেয়ে হয়েছিল। ওরা কুকুর খায়, আর পিঠাও খুব মজা করে খেয়েছিল।
২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
জুলাই মিউজিয়ামঃ স্মৃতির বিরুদ্ধে বিস্মৃতির লড়াই....

জুলাই মিউজিয়ামঃ স্মৃতির বিরুদ্ধে বিস্মৃতির লড়াই....
১৫ আগস্ট আমন্ত্রিত অতিথি হিসেবে গিয়েছিলাম জুলাই মিউজিয়ামে। সেখানে গিয়ে মনে হলো- এটি শুধু একটি জাদুঘর নয়; এটি বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের এক ভয়াবহ অধ্যায়ের বিরুদ্ধে... ...বাকিটুকু পড়ুন
হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !
...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে... ...বাকিটুকু পড়ুন
থাক অহমিকায়

তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।
আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন
বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[
শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।
রাগ... ...বাকিটুকু পড়ুন
গোলাপী এখন বাসে ....

দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।