এক রাতে হইচই শুনে ঘুম ভেংগে গেল। দেখি আমাদের গাড়ি দাড়িয়ে আছে, আর আসে পাসে আরো কিছু গাড়ি
দাড়িয়ে আছে, বেশ কিছু বেদইন জটলা করে কি নিয়ে যেন কথা বলছে। আববাও আছেন তাদের সাথে। আম্মা
আমাকে বললেন চলো।
আম্মার সাথে সাথে মরুর বালুর উপর দিয়ে হাঁটতে লাগলাম। আরোও কে কে যেন সাথে ছিল। অন্ধকারে বোঝা
যাচ্ছিলো। কিছুদূর গিয়ে দেখলাম কতগুলো তাবু। সেখানে মেয়েরা আর ছোট ছোট বাচ্চারা আছে। সবাই খুব
হাসি খুশি, আমাদের দেখে সাদরে অভ্যর্থনা করল। খাবার মনে যা ছিল সব আমাদের সামনে আনলো। আমি তো
আরবী বুঝিনা, আম্মা অনুবাদ করে দিচ্ছিলেন। বালুতে ম্যাট্রেস পেতে সবাই খোলা আকাশের নিচে বসে, শুয়ে
আড্ডা মারছিলো। বাচ্চারা ছোটাছুটি করছিল। বেশকিছুক্ষন পর লোকরা ফিরে এলো। বলল গাড়ির চাকা বালুর
ভিতর থেকে তোলা গেছে। আমরা সেই হঠাৎ উপকারী বেদুইনদের কাছ থেকে বিদায় নিয়ে বাসায় এলাম। ঐ রাতে
আব্বা আম্মা কি করতো ওরা না থাকলে, সাড়া রাস্তায় দুজনে এটা নিয়ে জল্পনা কল্পনা করছিল। আমি গাড়িতে
আবার ঘুমিয়ে পড়েছিলাম।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




