সাগর পাড় ছিল ছোট ছোট ঝোপ ঝাড়ে ভরা, সাথে খেজুর গাছ। বালুতে শামুক ঝিনুক ভরা। শামুক কুড়ানো ছিল আমাদের নিয়মত কাজ। গাড়িতে পায়ের কাছে সেগুলো জমা করে বাসায় আনতাম। একদিন মনে হলো পা দিয়ে কি যেন বিড়বিড় করে উঠছে, দেখি একটা শামুক (কেউ মৃত ভেবে তুলে এনেছে) পা বেয়ে উঠছে। সাথে সাথে চিৎকার...। আম্মা শামুক টা নিয়ে ফেলে দিলেন।
লোহিত সাগরের পানি সুইমিংপুলের পানির মতোন টলটলে, নিচের বালু, পাথর স্পষ্ট দেখা যেত। কোনো ঢেউ নেই, মানে থাকলে মৃদু ঢেউ। কক্সবাজারের সাথে কোনো মিল নেই।
দু:খের বিষয়, ছোট ছিলাম, আব্বা-আম্মা কোনো দিন সাগরে গোসল করতে দেননি।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




