খুব ছোট বেলা থেকে সাইকেল চালাই (ট্রাই সাইকেল), সৌদি আরবে ছিল না। পাশের বাসার মেয়ে একটা সাইকেল কিনলো, বাই সাইকেল। আমার একটু মন খারাপ হলো, আমার নেই। একদিন আববা আম্মা দেখি বলা বলি করছে, ওর মাপের তো পাওয়া যাচ্ছেনা, হয় খুব বড়, না হয় একটু ছোট। আমি এগিয়ে গিয়ে দেখি, ঠিক পাশের বাড়ির মেয়েটার সাইকেলের মতোন একটা বাইসাইকেল এনেছেন আববা আমার জন্য। আপনারা হয়তো জানেন সাইকেল নতুন থাকতে দুপাশে ছোট ছোট দুটো চাকা থাকে, ব্যালান্স রাখার জন্য। আমি ওটা না খুলেই চালাতাম। ফলাফল হলো এই যে আমি আর সাইকেল চালানো শিখলাম না (এখন চালাই জীমে, যা আগে বাড়েনা, ব্যালান্সও রাখতে হয় না)।
আমাদের বাসার সামনে ছিলো একটা মিনি পার্ক, পার্ককে ঘিরে রাস্তা, তার চারপাশে বাসা, আমি রোজ বিকালে ঔ রাস্তা ধরে পার্ক চককর দিতাম। এখন হঠাৎ পড়ে গেলাম, রাস্তার পিচে ঘসা লেগে হাত তালু থেকে কনুই পর্যন্ত ছিলে গেল। ভেবেছিলাম আম্মাকে বলব না, কিন্তু পাশের বাড়ির মেয়ে মহা পরোপকারী, ও আম্মাকে বলে দিল। আম্মা বকে নি, ধরে নিয়ে ক্লিনিকে গিয়ে ব্যান্ডেজ বেধে দিয়েছিলেন। ঐ অবস্থায় আব্বা একটা ছবিও তুলে রেখেছেন। এখন দেখলে ঘটনাটা চোখের সামনে বাঁধে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০