খুব লোভি চোখ নিয়ে, ঐ নুড়ি ফেলা রাস্তার দিকে তাকিয়ে থাকতাম, কবে ওখানে হাটব। মাঝে মাঝে মালিকে দেখতাম কাজ করছে, বয়স্ক একটা লোক, তপ (সৌদি ছেলেদের সাধারন পোষাক, সাধারনত: সাদা ম্যাক্সির মতোন) পড়ে মাটি খোড়া খুড়ি করত।
একদিন দেখি একদংগল সৌদি বাচ্চা লাফালাফাতে সেই পার্কে ঢুকলো, পার্কের গ্রিলের একজায়গায় বাকানো ছিল, ঐটা দিয়ে, কিছুক্ষন খেলাধুলা করে চলে গেল। এরপরে আবার কোথা থেকে যেন মালি এলো। ব্যাপারটা ঠিক বুঝলাম না, ওরা জানলে কিভাবে যে মালি কখন থাকবে না? নাকি মালি নিজেই কিছুক্ষনের জন্য হাওয়া হয়ে ওদের সুযোগ করে দিল?
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




