সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
আমার মেয়ে কোথায়?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
প্লেনে আমি, বড়পা, সোনিয়া (বয়স 1), আব্বা আর আম্মা যাচ্ছি। আগের দিন সারা রাত প্যাকিং য়ে কেটেছে। প্লেনে উঠার কিছুক্ষনের মধ্যে সবাই ঘুমিয়ে পড়লাম। কিছুক্ষন পর ঘুম ভাংলো আম্মার চেচামেচি শুনে। আম্মা পাগলের মতোন বলছেন, আমার মেয়ে কোথায়, আমার মেয়ে কোথায়। আব্বা বলছেন, আরে প্লেনের মধ্যে আর কোথায় যাবে, আছে কোথাও (বুঝতে পারছিলাম, ভিতরে ভিতরে উনিও ঘেমে উঠছেন)। আব্বা একজন স্টুয়ার্টকে জিগ্যেস করলেন 1 বছরের ছোট মেয়েকে দেখেছে কিনা, হামাগুরি দিয়ে হাঁটে। ও বলল, না। আশে পাশে খুজতে লাগলেন। এরমধ্যে আমরা দেখলাম, একজন পাইলট সোনিয়াকে কোলে নিয়ে আসছেন। সোনিয়ার হাতে একরাশ খেলনা। এসে বললেন, ওরা আসা যাওয়ার সময় দেখে সবাই ঘুম, বাচ্চাটা একা জেগে বসে বড় বড় চোখ করে সবাইকে দেখছে। তাই কোলে নিয়ে ককপিটে গিয়েছিল , সব ঘুরিয়ে দেখিয়ে এনেছে।আব্বাকে আরো বলল, তোমার মেয়ের চোখ সাগরের মতোন গভীর, এক সময় এই চোখের জন্য অনেকে মারা পড়বে (বাস্তবে সেটা হয়নি, ও যখন ঢাকা মেডিকেলে ঢুকলো, আমি বলেছিলাম, কেউ যদি তোমাকে পছন্দ করে তো তাড়িয়ে দিয়োনা, একটু ভেবে দেখো। ফিফথ ইয়ারে যখন ওর বিয়ে ঠিক করি, তখনও আবার জিগ্যেস করেছিলাম, কেউ কি তোমাকে পছন্দ করে? বা তুমি কাউকে? ও বলল, না। বুঝলাম, বাংগালি ছেলে শুধু গরুর মতোন চোখের সৌন্দর্য বোঝে, আর কোনো কিছু না)।
২৩টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
বাংলাদেশ-ভারত বাণিজ্য ঘাটতি : ভারসাম্যের লক্ষ্যে বাংলাদেশে উৎপাদন ও রপ্তানি কৌশল

ভারত বাংলাদেশের অন্যতম বৃহৎ ও নিকটতম বাণিজ্য অংশীদার। ভৌগোলিক নৈকট্য, দীর্ঘ সীমান্ত, পরিবহন সুবিধা এবং পরস্পর-নির্ভরশীল উৎপাদনব্যবস্থার কারণে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের গুরুত্ব অস্বীকার করার উপায় নেই। কিন্তু এই... ...বাকিটুকু পড়ুন
//১৫ ই আগস্ট ১৯৭৫ ও জীবনের সমীকরণ//
নিশ্ছিদ্র পরিকল্পনার পর নিখুঁতভাবে তা মাঠ পর্যায়ে প্রয়োগ করা হলো, অতঃপর আশানুরূপ অথবা আশাতীত ফলাফলও এলো। আপাতদৃষ্টিতে সমীকরণের রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইট হয়ে পরলো কেমন যেন ভারসাম্যহীন।... ...বাকিটুকু পড়ুন
সম্ভবত বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবেই তারেক রহমান ভারতে যাচ্ছেন....
সম্ভবত বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবেই তারেক রহমান ভারতে যাচ্ছেন, যদিও এখন পর্যন্ত সফরটি চূড়ান্ত হয়নি। বাংলাদেশের সম্মতি আদায়- এক্ষেত্রে বাংলাদেশের 'কচিকাঁচা কুটনৈতিকদের' হারিয়ে ভারতীয় 'প্রবীণ কুটনৈতিকরা' জয়ী হয়েছে।
শেখ হাসিনার আমলে... ...বাকিটুকু পড়ুন
শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর কারা মিষ্টি বিতরণ করেছিল?

যদি কোনোদিন টাইম ট্রাভেল মেশিন আবিষ্কার হয়, পঁচাত্তরের ঘটনা নিজের চোখে দেখার চেষ্টা করতাম। সে সময় কিছু মানুষ মিষ্টি বিতরণ করেছিল বলে শোনা যায় । আমি তাদের কাছ থেকে মিষ্টি... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ১৯৭

আজ জাতীয় শোক দিবসের।
জাতির পিতাকে আজকের দিনে স্বপরিবারে নির্মম ভাবে হত্যা করা হয়েছিলো। আজ শেখ মুজিবের ৩২ নম্বরের ভাঙ্গা বাড়িতে একজন গিয়েছেন শ্রদ্ধা জানাতে। তার হাতে ফুল... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।