স্কুলে বাচ্চারা ছবি আঁকত। তারপর ম্যাডাম রং বেরং এর কাগজ কেটে ছবির উপর লাগিয়ে দিতেন, আমাদের দিতেননা (আমরা ছাত্র ছিলাম না)। আমার খুব মন খারাপ হতো। বাসায় এসে আম্মা বললাম রংয়ের কাগজ কিনে দিতে হবে। আম্মা আর বোঝেননা কি রকম কাগজ। আমাকে নিয়ে দোকানে গেলেন, অনেক খুজেও ঔ জিনিস পেলাম না (ওখানে সরকারি ফ্রি জিনিস মার্কেটে পাওয়া যায় না, কি বাজে দেশ!)। ওদের স্কুল গাড়ি ছিল। যেটার দিকে আমি তাকিয়ে থাকতাম, কিন্তু কখনও চড়া হয়নি।
স্কুলের ড্রেস ছিলো ম্যাক্সি (আমার ছিলোনা) আর ম্যাডাম রা মনে হয় টপস আর স্কার্ট পরতেন।
স্কুলে খুব বেশি রেগে গেলে ম্যাডাম হাত দিয়ে হালকা বাড়ি দিতেন পিঠে। মেয়ে গুলো ছিলো মহা মিথু্যক, তাই কখনও গন্ডগোল হলে ওরা বড় পাকে জিগ্যেস করতো, কে করেছে?
আর ওর আঁকা ছবির প্রশংসা সবাই করতো, আমি একটু হিংসা করতাম।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



