কিছুদিন আগেও এরকম করতাম। এখন বন্ধ করে দিয়েছি। কি করবো, ভাই বোনরা সবাই খেপায়।
তারপরোও খুব টেনশনে থাকি, সবাই মনে রেখেছে তো, গিফট দিবে তো?
কিছুদিন আগে এক বছর বয়সি একটা বাচ্চার জন্মদিন ছিল। কার্ডে বাবা-মা আগেই বলেদিয়েছিলেন, কেউ যেন গিফট না আনেন। আমার মনে হলো, ও বড় হয়ে কখনও ওর প্রথম জন্মদিনের গিফট গুলো দেখতে পাবে না (অবশ্য বাবা-মা নিশ্চয়ই দিয়েছেন কিছু)। আম্মা এখনও আমার বড় বোনের ছোট ছোট হাড়িপাতিল দেখিয়ে বলেন, এটা ওর প্রথম জন্মদিনে পাওয়া উপহার।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।







