কোন কারনে 12টার দিকে নাস্তা করলে ঠিক 1টায় ক্ষুধা লাগার কথা না। তবুও ঘড়িতে 1টা বাজতে দেখলেই ক্ষুধা লেগে যায়।
কলিগদের হাজার বার বলেছি, কারো যদি 1টার আগে ক্ষুধা লাগে ভালো কথা। সেটা জোরে জোরে সবাইকে শুনিয়ে বলার মানে হয়না। কিন্তু এরা প্রতিদিন, কেউ না কেউ এই কাজটাই করবে। আর কেউ একবার খাবারের কথা তুললেই আমার ক্ষুধা লেগে যায়। মনে হয় এখনই জিনিসটা চেখে দেখি। অথচ, খাই সেইই 1টায়। আমি বলে রাখছি, আমার আলসার হলে আমার কলিগরা এর জন্য দায়ী থাকবে
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



