আমি মতিঝিল সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়াশুনা করেছি, আগে এর নাম ছিল সেন্ট্রাল গভমেন্ট গার্লস হাই স্কুল। ঐ এলাকা সম্পর্কে যাদের ধারনা আছে তারা জানেন। বৃষ্টি পড়লে শাজাহানপুর মোর (ঠিক স্কুলের সামনে) পানিতে ডুববেই।
তখন ক্লাস টেন এ পড়ি। ছুটির আগে ভয়াবহ রকমের বৃষ্টি হয়ে গেল। স্কুল থেকে বের হয়ে একজন ম্যাডামের কাছে পড়তে যাব। আমরা ৪জন। কিন্তু রাস্তা পানিতে টইটুম্বর। গাড়ি চললে পানি ছলকে ফুটপাথে উঠে যাচ্ছে। আমাদের সাথের দুজন জুতা খুলে পানিতে নেমে গেল। আমি বললাম ড্রেনের পানিতে নামার দরকার নেই, রিক্সা নিয়ে নেই। ওরা বলল, রিক্সা খুজতে গেলে সাড়াদিন লাগবে। ওরা আর দাড়ালো না। ওরা একটু সামনে যেতেই আমি রিক্সা পেয়ে গেলাম। দুজনে উঠলাম। ওদের আবার ডাকলাম। শুনতে পেলেও পিছন ফিরে দেখার প্রয়োজন বোধ করলো না।
রিক্সা এগিয়ে ওদের কাছে চলে গেল। এবার আমার মুখে হাসি। ওরা তাকালো। তারপরের মুহুর্তে যা হলো সেটা ভিডিও করে রাখতে পারলে ভাল হতো। পানির মধ্যেই দুজন দাপাদাপি শুরু করে দিল। "এহ আমরা কষ্ট করি আর ওনারা আরামে যায়..."।
ম্যাডামের বাসায় আগে পৌছে ওদের জন্য অপেক্ষা করতে লাগলাম। কে যেন বলেছিলেন, ধৈর্যের ফল মিষ্টি হয়। কথা সত্য। ওরা এলো মুখ কালো করে। সামনে বসে মোজা খুলে বারান্দার রেলিংয়ে ঝুলিয়ে রাখছিল। আমি বললাম, বাথরুমে যাও, হারপিক দিয়ে গোসল করে এসো। আমার দিকে এমন ভাবে তাকালো, মনে মনে ভয় পেয়ে গেলাম। রাগের চোটে ঝাপিয়ে না পড়ে আমার উপর...
আলোচিত ব্লগ
আমি টুপ করে চলে আসবো

আমি হাসিনা। আমি আমার স্বামী ওয়াজেদ মিয়াকে কোনদিন স্বামীর মর্যাদা দেইনি। সে জ্ঞানী হলেও আমি সবসময় তাকে বাসার কাজের লোকের চেয়ে বেশি কিছু মনে করিনি। আমি সবসময় মৃণাল কান্তি... ...বাকিটুকু পড়ুন
রুবা

রুবার সাথে আমার বিয়েটা ওঠ ছেড়ি তোর বিয়ের মতোই হয়েছে । একদম সাধারন কোনরকম অনুষ্ঠান নাই । সেইদিন অফিসে অনেক কাজ ছিলো । চোখে তারা ফারা দেখছিলাম । বসের... ...বাকিটুকু পড়ুন
প্রথম .........।

আন্ডারগ্রাউন্ড শোতে এটাই আমার প্রথম ড্রামস বাজানোর একটা মুহূর্ত।
কিছু গল্প আসলে পরিকল্পনা করে শুরু হয় না।কিছু গল্প হঠাৎ করে একটা মুহূর্ত থেকে জন্ম নেয় আর তারপর... ...বাকিটুকু পড়ুন
সমুদ্রের নীল খাম
এই শহরে থাকি প্রায় সাতাশ-আটাশ বছর ধরে। তিন প্রেমিকার মায়া ছেড়ে যাওয়া যায় না এমন এক অদ্ভুত সুন্দর এই শহর। যার এক হাতে নদী, অন্য হাতে সমুদ্র, আর কপালে জায়গা... ...বাকিটুকু পড়ুন
আওয়ামী দুঃশাসনের পতন অনিবার্য ছিল, জুলাই তো স্রেফ উছিলা মাত্র!

জুলাই নিয়ে অনেক বিতর্ক, সমালোচনা আছে। কিন্তু, এটা অস্বীকার করার উপায় নেই যে জুলাই গণঅভ্যূত্থান না হলে আমরা দীর্ঘদিনের স্বৈরশাসন থেকে মুক্তি পেতাম না। জুলাই ঘিরে যত বিতর্ক, সমালোচনাই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।