সব দেশেরই ঐতিহ্যবাহী পোশাক থাকে। যে দেশে যাব, সে দেশের পোশাক পরে দেখব, সেটা খুবই স্বাভাবিক ইচ্ছা। দার্জিলিংয়ের পর্যটন এলাকায় তাই এই সুযোগ আছে। রক গার্ডেন গেলে আপনি বেশ কয়েক জায়গায় দেখতে পাবেন নেপালী পোশাক, সাজসজ্জার জিনিস, কুকরি (কাঠের)এসব নিয়ে সাথে বেশ কিছু ছবি (মডেলের যে নেপালী পোশাক পরে আছে)। ১০ রুপিতে যতক্ষন খুশি পরে হাটতে পারেন, ছবি তুলতে পারেন।
আমিও পরেছিলাম। ছেলেদের আর মেয়েদের পোশাকের ডিজাইন আর রং ছাড়া বিশেষ পার্থক্য নেই। অনেকটা স্কার্ট আর ফতুয়ার মতোন। বলা বাহূল্য, আমি নেপালে সাধারন মানুষকে ঐ পোশাক পরতে দেখেনি। হয়তো পাহাড়ি এলাকা বা আদিম এলাকাগুলোতে পরে।
ভূটানী লোকজন দেখলাম দেশী পোশাক খুব পছন্দ করে। বেশির ভাগ লোক ভূটানী পোশাক পরে চলাচল করছে।
সামহোয়্যার আউটের খুব শখ হলো বউকে ভুটানী পোশাক কিনে দিবে। ভারত-ভুটান বর্ডারে ভারতের শহরে ভুটানী পোশাক পাওয়াও গেল। এক ইউরোপিয়ান কিনে পরে দেখছিলেন। সামহোয়্যার আউট বলল, ওনার ছবি তুলে নাও। আমি তুললাম না। কি ভাববে? মনে করবে জীবনে সাদা চামড়া দেখেনি তাই ছবি তুলছে। কি দরকার।
যাই হোক পরে পোশাকের দাম শুনে সামহোয়্যার আউট পোশাক কিনে দেয়ার পরিকল্পনা বাতিল করেছিল।
আলোচিত ব্লগ
১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন
দ্য ব্লাইন্ড স্পট

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন
কাতুকুতু'র কাহিনীনামা
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন
বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।