সাতমসজিদ রোডে ইউ ল্যাব এর সামনের ফুটপাতে শিশু গুলো বসেছিল । রাস্তার কোনে খাবার দোকান । সবসময় জমজমাট থাকে ইউল্যাব আর এশিয়া প্যাসিফিক ভার্সিটির ছাত্র ছাত্রিদের কল্যানে । আজ ফাঁকা । আমি ব্যাংক সেরে এখানে কিছু খাই কারন ওদের ভাজা পোড়ায় আলাদা স্বাদ আছে । শিঙ্গাড়া মুখে দিতেই জামায় টান পড়ল , এরকম তো আগে হয়নি কখনো , ওমা, এযে আরেকটি শিশু ,মেয়ে , বয়েস ৭/৮ হবে । আমি শুধোলাম কি খাবে ? ও বলল সামুচা , রুচি বেশ ভালো , আমার প্রিয় সামুচা ই চেয়েছে, দিলাম, ও নিজেই সস লাগিয়ে নিল । খাওয়ায় মনোযোগ দিলাম । মনোযোগে আবার ব্যাঘাত ঘটলো , একি! একসাথে অনেকগুলো শিশু, সবাই আমায় খোঁচাচ্ছে , দোকানী মুচকি হাসে , ভাবখানা এই আরও দ্যান – আরও পোলা পাইন লাইন দিব ! আমি প্রমাদ গুনলাম । এ কজনকে খাওয়াতে কিছু আসবে যাবে না কিন্তু ঝাক ধরে এলে সেটা অগনতান্ত্রিক হবে , একটা সামুচার অবরোধে পড়ে যাবো । সাম্নেই কিছু ছাত্র দাড়িয়ে খাচ্ছিল , দেখিয়ে দিলাম ওদের, নাহ ওরা মাল পাতিওয়ালা লোক চেনে আরও পক্ক কেশ । চা খাওয়ার ইচ্ছে দমন করলাম । এগুতে দেখলাম ইউলাবের দেয়াল ঘেঁষে কমাসের শিশুরা বসে । ওরা কমলা খাচ্ছে আর প্লেটে বেচে যাওয়া সস চেটে পুটে খাচ্ছে । কান্না নেই ,দুঃখ নেই , অবরোধ নেই , সরকার – বিরোধী দন্ধ নেই, পুলিশ নেই, ধাওয়া নেই , আগুন নেই , পুড়ে মৃত্যুর ভয় নেই, কি স্বাধীন জীবন যাপন । আমরা প্রকারান্তরে আমাদের বন্দী করে ফেলেছি , ওরা বেশ আছে !!
সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



