খুব দ্রুত এগিয়ে আসছে ১ম বৈশাখ। চারুকলা অনুষদের মাঠে চলছে বাঘ, ঘোড়া ,ইলিশ মাছ এবং পাখির কাঠামো তৈরির কাজ । বাশ ফালি করে একদল কারিগর চটা বানিয়ে তা দিয়ে ভেতরের কাঠামো তৈরি করছে তার বা গুনা দিয়ে বেঁধে । এরপর আঠা দিয়ে লাগানো হবে কাগজ , তার ওপর রং দিয়ে সাজানো হবে বাংলার আবহমান সংস্কৃতির এইসব উপাদানকে । একসময়ের হাল খাতা আজ গোটা বাংলাদেশের সবচে বড় সেকুলার উৎসবে পরিনত হয়েছে । ঈদের আগে যেমন নতুন পাঞ্জাবি আর কাপড় কেনা হতো আমি ২০০৭এ সায়েন্স ল্যাবের সামনে বৈশাখের আগের রাতে ঠিক ওরকম উৎসব ভরা কেনাকাটা দেখে একটা সিদ্ধান্তে পৌঁছলাম যে বাংলা সংস্কৃতিকে ধ্বংস করার , ভাষা পরিবর্তনের জারজীয় ইচ্ছা , বোমা মেরে গান বাজনাকে স্তব্ধ করার তাবৎ চেষ্টা নস্যাৎ করে দিয়েছে নতুন প্রজন্মের বাঙ্গালরা । ৭৭ সালে রমনায় গিয়ে মিস করলাম কিন্তু ৭৮ সালে ঠিকই বসে গেলাম মাঠে আর বট তলায়, তখন গাছটি নিতান্তই ছোট ছিল, নিরাভরণ এক ফুট উচু মঞ্চে সর্ব সাকুল্যে ৩০জন গায়ক , গায়িকা আর বাজনা সঙ্গতকাররা বসে রবি ঠাকুরের গান গাইলেন । এখনকার দিনের মতো সাজগোজ ছিলোনা, ছিলোনা নতুন পোশাকের বাহারি চমক। সেই ৭৭ থেকে আজাবধি “ছায়ানট” চালিয়ে যাচ্ছে অনুষ্ঠানটি, এককভাবে । আমরা দর্শক বড়জোর শয়ের একটু বেশী হবো । প্রায় সবাই গান করা মেয়েদের গার্জেন । কোন বাদামওয়ালা কি পান্তা অথবা রাস্তায় আগ্রহী মানুষের ভিড় কিছুই নেই । সবকিছু স্বাভাবিক ভাবে চলছে বলা চলে ওইসময় ঢাকাতে ১০০ গুন কম যানবাহন আর মানুষ ছিল । এই ব্যাপারটা , মানে এই বিষয়টিকে দাড়া করাতে একক কৃতিত্ব দেবো মহীয়সী সানজিদা খাতুনকে । ৭৮ থেকে আস্তে ধীরে মানুষ বাড়তে শুরু করল । ৮১ তে বেশ মানুষের আগমন ঘটেছিল । এরপর প্রবাসে আমরাই বৈশাখের
অনুষ্ঠান করতাম আর পুরনো বাংলা পত্রিকায় ঢাকার খবর নিতাম । প্রায় হটাত করেই মঙ্গল শোভাযাত্রার ছবি চমকে দিলো আমাদের । ঐ হচ্ছে নতুন মাত্রার শুরু । ওসময় মুখোশ বানিয়ে শুরুটা করেছিল সাইদুল হক জুইস , আমরা একত্রে সহপাঠী ও একই কক্ষে থাকতাম । জুইসের কৃতিত্ব খুব শীঘ্রই ছিনতাই হয়ে গেল । এখন কেঁউ তাঁকে স্মরণ করেনা । সাম্প্রতিক বছর গুলোতে এতো ভিড় হয় যে দম আটকে আসে, তাই যাইনা, যাই বন্যার অনুষ্ঠানে তাও বন্যার ঐতিহাসিক জায়গাটি দখল হয়ে গেছে , আহত আমি, আহত সবাই । দেখুন একনজর প্রস্তুতি পর্ব কেমন চলছে !
সর্বশেষ এডিট : ২০ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




