somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বৈরুত বিস্ফোরণ

০৫ ই আগস্ট, ২০২০ সকাল ১১:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ভিডিও বৈরুত বিস্ফোরণ

লেবাননের প্রেসিডেন্ট মাইকেল আউন বলেছেন, দুই হাজার সাতশ ৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেট ছয় বছর ধরে একটি গুদামে অনিরাপদভাবে সংরক্ষণ করে রাখা ছিল। সেখান থেকেই বিস্ফোরণ ঘটেছে।

গতকালের বিস্ফোরণের ঘটনায় আজ বুধবার জরুরিভিত্তিতে মন্ত্রীসভার বৈঠক ডাকা হয়েছে। অন্তত দুই সপ্তাহের জন্য জরুরি অবস্থা জারির শঙ্কা রয়েছে। প্রেসিডেন্ট আউন বলেছেন, জরুরি তহবিলে একশ বিলিয়ন লিরা দেবে সরকার।

রাজধানী বৈরুতে গতকাল মঙ্গলবার ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৭৮ জন নিহত ও চার হাজারের বেশি মানুষ আহতের ঘটনায় লেবাননে আজ বুধবার রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। সরকারিভাবে তিন দিন শোক পালন করা হবে।

গতকাল বিস্ফোরণে কেঁপে ওঠে বৈরুত, এরপর সেখানকার আকাশ কালো ধোঁয়ায় ছেয়ে যায়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি কর্মকর্তারা বলছেন, বিস্ফোরণের ঘটনায় তদন্ত শুরু হয়েছে। লেবাননের সুপ্রিম ডিফেন্স কাউন্সিল এরই মধ্যে জানিয়ে দিয়েছে, এ ঘটনার পেছনে দায়ীদের সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মার্কিন সেনাবাহিনী মনে করছে, বৈরুতে যে ধরনের বিস্ফোরণ ঘটেছে, তা হামলার ঘটনা। মার্কিন সেনা কর্মকর্তারাও মনে করছেন, বৈরুতে হামলার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সেনা কর্মকর্তাদের উদ্ধৃত করে ট্রাম্প বলেছেন, সেখানে কোনো ধরনের বোমা বিস্ফোরণ হয়েছে।

তিনি আরো বলেছেন, যে ধরনের বিস্ফোরণ ঘটেছে, তাতে বোমা বিস্ফোরণই মনে হচ্ছে। আমাদের কয়েকজন বিশিষ্ট সেনা কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। তারা বুঝতে পেরেছে সেখানে কী ঘটেছে। এটা কোনো ধরনের উৎপাদন সংক্রান্ত দুর্ঘটনা নয়।




যদিও এ ব্যাপারে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদ কোনো মন্তব্য করেনি। তবে লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থার খবরে বলা হয়েছে, বন্দরে একটি আতশবাজির গুদামে বিস্ফোরণ থেকে ঘটনার সূত্রপাত হয়ে থাকতে পারে। আর দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সংরক্ষণ করে রাখা দাহ্য পদার্থের কারণে অগ্নিসংযোগ ঘটেছে, সেখান থেকেই এই বিস্ফোরণ হতে পারে।

ভিডিও

আপডেটঃলেবাননের রাজধানী বৈরুত বন্দরের ভয়াবহ বিস্ফোরণে বাংলাদেশ নৌবাহিনীর ২১ সদস্য আহত হয়েছেন। তাঁদের একজনের অবস্থা গুরুতর। বিস্ফোরণে নৌবাহিনী একটি জাহাজও ক্ষতিগ্রস্ত হয়। গুরুতর আহত নৌসেনাকে আমেরিকান ইউনিভার্সিটি অব বৈরুত মেডিকেল সেন্টারে (এইউবিএমসি) ভর্তি করা হয়েছে।

নৌবাহিনী জানিয়েছে, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে মেরিটাইম টাস্কফোর্সের অধীনে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘বিজয়’ এ ছিলেন তারা। আহত অন্যদের ইউনিফিলের তত্ত্বাবধানে প্রাথমিক চিকিৎসা শেষে হেলিকপ্টার বা অ্যাম্বুলেন্সে করে হামুদ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা শঙ্কামুক্ত। শান্তিরক্ষা মিশন ইউনিফিলের সার্বিক তত্ত্বাবধানে আহত নৌসদস্যদের চিকিৎসা চলছে।

সংগৃহীত
সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০২০ দুপুর ১২:১০
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপেল নিয়ে যত গল্প পর্ব - ০১

লিখেছেন অধীতি, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:১১

আপেল, আমাদের পরিচিত ফল সমুহের ভেতরে অন্যতম। দেখতে সুন্দর, খেতে মিষ্টি এই ফলটির আমাদের জীবনের সঙ্গে মিশে গেছে। আপেল এক অদ্ভুত ফল। বাসায় মেহমানকে আপ্যায়ন থেকে শুরু করে রোগী দেখতে... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকট ও বিএনপি কি একে অপরের পরিপূরক?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৭


গ্যাস নাই ,বিদ্যুৎ নাই। নিত্যদিনের নানা সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। এভাবে মানুষ বিএনপিকে কতদিন সহ্য করবে? মানুষ সহ্য করতে করতে যখন ধর্যের বাধ সহ্যের বাধ ভেঙ্গে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ সরকারের কাছে সোলার এনার্জি বিক্রি করা কতটা লাভজনক?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৭



যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ... ...বাকিটুকু পড়ুন

২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২



স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

×