somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লেবানিজরা ফরাসী শাসন চাইছে কেন ??

১০ ই আগস্ট, ২০২০ রাত ৯:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



৫ তারিখে বৈরুত বিস্ফোরণের ধোঁয়ার কুণ্ডলী আকাশে না মিলাতেই ফরাসী প্রেসিডেন্ট সটান হাজির বৈরুতে । ওই একইদিনে অনলাইনে একটা পেপার ঘুরছিল সাইন করার জন্য । ওখানে লেখা লেবাননকে শাসন করতে ফরাসীদের ১০ বছর সময় দাও । প্রায় ষাট হাজার মানুষ তা সাইন করেও ফেলেছে । একদা ফরাসী কলোনি লেবানন বহুবিধ সমস্যায় আক্রান্ত এবং ফ্রান্স এযাবত একাধারে সাহায্য করে আসছে তার সাবেক দাসদের । এবারের সাহায্য করার আগে পিটিশনে লেখা সাহায্য চুরি , তসরুফ বন্ধ না হলে সাহায্য দিও না । দুর্নীতিতে আচ্ছন্ন লেবানন ।
লেবানন ডুবতেই থাকবে যদি না দেশটির নেতৃত্বে রদবদল আসে' লেবাননের প্রেসিডেন্টকে এমন সতর্কবার্তাই দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তিনি বলেছেন, লেবাননের পাশে তার দেশ ছিল, থাকবে। তবে এটাও স্পষ্ট করেছেন, ক্ষমতার কাঠামোয় বদল না এলে আর একটি টাকা বা পানি দিয়েও সাহায্যে এগিয়ে আসবে না ফ্রান্স। প্রায় ১৮ টি গোষ্ঠী , ধর্মীয় জোট , মিলিট্যানট নিয়ে ভাগাভাগির সরকার লেবাননে । ক্রিশ্চিয়ানদের ১২ টি , মুসলিমদের ৪ টি , দ্রুজ এবং ইহুদি । এরই মধ্যে ইরান সমর্থিত হিজবুল্লাহ আরেকটি বড়সড় রাজনৈতিক ও সামরিক দল লেবাননে মুখ্য ভুমিকা পালন করছে ।১৯৮২ সালের সিভিল ওয়ারের পর আরও বিক্ষুব্দ লেবানিজ সমাজ । কেউ কাউকে ছাড় দিতে নারাজ । ফ্রান্সে প্রায় দেড় লাখ লেবানিজ ইমিগ্রানট আছে । ম্যাক্রোঁ সাহায্যের আশ্বাস দেওয়ার পর এক বৈরুতবাসী বলেছেন, আমরা আশা করি এ সাহায্য লেবাননের জনগণ পাবে, দুর্নীতিগ্রস্ত নেতাদের হাতে যাবে না। আরেকজন বলেন, ফ্রান্সের প্রেসিডেন্ট সময় করে আমাদের দেখতে আসতে পেরেছেন, অথচ লেবাননের প্রেসিডেন্ট আসেননি। কিন্তু এবারের লেবাননের পরিস্থিতি সামাল দিতে ফ্রান্সের আগমন ইচ্ছা , পাশের সিরিয়ার সাম্প্রতিক কোন্দলে রাশিয়ার হস্তক্ষেপ , ইরাকের ভণ্ডুল অবস্থা , আফগানিস্তানের তালিবান শক্তি সঞ্চয় সব মিলিয়ে একটি সুতোয় গাথা যায় যে এসব দেশে একদা কলোনিয়াল শাসন নবরুপে ফেরত আসছে । আমার মনে হয় দুটি রাষ্ট্র তাদের ট্রাম্প কার্ড খেলা বন্ধ করলে এর অনেক উন্নতি হতে পারত । সৌদি আরব এবং ইরান । মধ্যপ্রাচ্যকে উত্তপ্ত করতে এদের সুন্নি শিয়া মজহাবি কোন্দল এক বীভৎস রুপ নিয়েছে ।
ফরাসী শাসন এলেও এর কোন স্থায়ী সমাধান নেই । সবাই চাইবে অস্ত্রের ব্যাবসা জোরদার হোক । প্রায় ২০০ মানুষ নিহত এবং ৬০০০ মানুষ আহত বন্দরের অ্যামোনিয়াম নাইট্রেট বিস্ফোরণে ।

সর্বশেষ এডিট : ১০ ই আগস্ট, ২০২০ রাত ৯:৩৭
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বেতন বৃদ্ধি পাওয়ায় এত উত্তেজিত হওয়ার কিছু নেই ।

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২


নতুন পে স্কেল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বেতন কত বাড়বে এবং নতুন কাঠামো বাস্তবে কেমন হবে, এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। নতুন বেতন কাঠামোয় ১ থেকে ১১... ...বাকিটুকু পড়ুন

আপেল নিয়ে যত গল্প পর্ব - ০১

লিখেছেন অধীতি, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:১১

আপেল, আমাদের পরিচিত ফল সমুহের ভেতরে অন্যতম। দেখতে সুন্দর, খেতে মিষ্টি এই ফলটির আমাদের জীবনের সঙ্গে মিশে গেছে। আপেল এক অদ্ভুত ফল। বাসায় মেহমানকে আপ্যায়ন থেকে শুরু করে রোগী দেখতে... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকট ও বিএনপি কি একে অপরের পরিপূরক?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৭


গ্যাস নাই ,বিদ্যুৎ নাই। নিত্যদিনের নানা সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। এভাবে মানুষ বিএনপিকে কতদিন সহ্য করবে? মানুষ সহ্য করতে করতে যখন ধর্যের বাধ সহ্যের বাধ ভেঙ্গে... ...বাকিটুকু পড়ুন

২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২



স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

×