somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কলিকাতার শপিং কাহানী

২৬ শে আগস্ট, ২০২০ রাত ১১:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৮২ সালের মার্চ মাসে কলিকাতায় প্রথম গেলাম । বেশ হেটে একটা হোটেলে আশ্রয় নিলাম । আমরা দশ জন । পরদিন সকালে নাস্তা খেয়ে একাই ঘুরতে বেরুলাম । একটা লাল পুরাতন দালানের গায়ে লেখা নিউমার্কেট । সব দোকান খোলেনি তখনও আর আমার কোন শপিং নেই । ফুল বিক্রি হচ্ছে , তাজ্জব ব্যাপার । মানুষ ফুল কেনে এখানে ? বাশের ফালি দিয়ে তৈরি টবে ফুল সাজানো হচ্ছে । আমাকে ওরা শুধালো কি ফুল চাই ? বিব্রত হয়ে আমি বললাম আমি ফুল কিনব না , দেখব , পারব দেখতে । ওদের দয়া হল । আমার এত ফ্রেশ লাগছিল যে কি বলব । দশ পনেরো মিনিট পরে জিজ্ঞাসা করলাম এত ফুল দিয়ে কি করে । কম বয়েসি কিশোরের মায়া হল আর তাছাড়া গাহাকের ভিড় নেই । ও আমায় বলল পুজো অর্চনা , বিয়ে , জন্মদিন , মেয়েরা খোপায় বাধা এইরকম অনেক কিছু । বাহ ফুলের ব্যাপারটা ঢাকায় এমন নেই । লোকজন আসতে শুরু করেছে । যাদের আগাম অর্ডার ছিল তারা তৈরি ফুলের তোড়া নিয়ে যাচ্ছে । বয়স্ক লোকটি একটু খেকিয়ে উঠলো আপনার কি চাই বাবু ? আমি মাথা নাড়ালাম , সে বলল আমরা এখন ব্যাস্ত , যান ।
অনেক পরে ৯৫,৯৬, ২০০০,২০০১ সালে গেছি কলিকাতায় । চেন্নাই দিল্লি ঘুরে ফেরত আসার পথে শপিং । আমরা অনেক শপিং করতাম । পুরো নিউমার্কেট এলাকা চষে ক্লান্ত হয়ে কোক খেতে বসতাম , একটা বিড়ি ধরিয়ে । আমাদের আশপাশে অনেক বাঙালি শপিং করছেন , ভাষা শুনে বুঝতাম । হোটেল গুলো বাংলাদেশী লোক দিয়ে বোঝাই । একজন আমায় ঠাট্টার ছলে বললেন আমরাই শপিং করি ম্যাক্সিমাম , লোকাল মানুষ কি শপিং করে । তাই ই মনে হল । ওরা জানে কি কি চাই আমাদের আর জিনিসপাতিও সেভাবে বানায় । খারাপ লাগতো নিজেদের প্রোডাক্ট নেই দেখে । আমি বা আমরা কখনও শপিঙের উদ্দেশ্যে কলিকাতা যাইনি । ব্যাবসা , চিকিতসা ইত্যাদি কারনে যাওয়া ।
তো সেই বিখ্যাত নিউমার্কেট এখন বসে গেছে গাহাকের অভাবে বিশেষ করে বাংলাদেশ থেকে যাওয়া গাহাকের অভাবে । শুধু নিউমার্কেটে দৈনিক বিক্রি হত ৭ কোটি রুপি। যার অর্ধেক আসত শুধু বাংলাদেশী ক্রেতাদের কাছ থেকে। সেই হিসাবে কলিকাতার শুধু এই একটি মার্কেটে বাংলাদেশিরা প্রতি বছর খরচ করে ১৫০০ কোটি টাকা!!! প্রায় ২ হাজার ৩০০ দোকান আছে এই নিউ মার্কেটে । অনেক দোকান বন্ধ হয়ে গেছে কারন কর্মচারীর খরচটুকু পর্যন্ত উঠছে না । এক দোকানী , তিনি আবার নেতা , জানালেন, নিউ মার্কেটের ১৪৪ বছরের ইতিহাসে এমন দুর্দিন আগে কখনো আসেনি।পরিস্থিতি কবে স্বাভাবিক হবে জানি না, তবে বাংলাদেশ থেকে মানুষ ভারতে আসা শুরু করলে আমাদের আবার কিছু ব্যবসা হবে' জানালেন কসমেটিকসের দোকানদার একজন ।
আমাদের ঢাকা বা জেলা শহরেও একই অবস্থা । কলিকাতার রেফারেন্স দিলাম এজন্য যে আমাদের ওপর দাড়িয়ে নিউমার্কেটের অর্থনীতি কিন্তু আমাদের পানি দিয়ে ভাসিয়ে দিচ্ছ, সীমান্তে পাখির মত মানুষ মারছ । বাজার আবারও চাঙ্গা হবে এবং আমাদের মানুষরাও ভুলে যাবে সবকিছু কিন্তু নদীর পানির কোন সুরাহা হবেনা হবেনা বন্ধ সীমান্ত হত্যা ।
সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০২০ রাত ১১:০৮
২১টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দশ বছরের ব্লগিং—মিষ্টি মুখ হোক সবার

লিখেছেন কাওসার_সিদ্দিকী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৯

আজ আমার ব্লগিং যাত্রার দশ বছর দুই মাস পূর্ণ হলো। এই দীর্ঘ সময়ে পাঠকদের ভালোবাসা, মন্তব্য আর সমর্থন আমাকে এগিয়ে নিয়ে গেছে।

এই আনন্দ ভাগাভাগি করতে চাই আপনাদের সবার সাথে—তাই আজকের... ...বাকিটুকু পড়ুন

বেতন বৃদ্ধি পাওয়ায় এত উত্তেজিত হওয়ার কিছু নেই ।

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২


নতুন পে স্কেল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বেতন কত বাড়বে এবং নতুন কাঠামো বাস্তবে কেমন হবে, এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। নতুন বেতন কাঠামোয় ১ থেকে ১১... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব চিঠি দিবস ২০২৬: সম্পর্কের মাঝে আবারও চিঠির অনুভূতি।

লিখেছেন নাহল তরকারি, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:২৮



বিশ্ব চিঠি দিবস ২০২৬: সম্পর্কের মাঝে আবারও চিঠির অনুভূতি

বিশ্ব চিঠি দিবস উপলক্ষে এবার বন্ধু-বান্ধব ও আত্মীয়স্বজনদের কয়েকজনকে নিজের হাতে চিঠি পাঠালাম। ডিজিটাল যোগাযোগের এই সময়ে একটি চিঠি যেন... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকট ও বিএনপি কি একে অপরের পরিপূরক?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৭


গ্যাস নাই ,বিদ্যুৎ নাই। নিত্যদিনের নানা সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। এভাবে মানুষ বিএনপিকে কতদিন সহ্য করবে? মানুষ সহ্য করতে করতে যখন ধর্যের বাধ সহ্যের বাধ ভেঙ্গে... ...বাকিটুকু পড়ুন

×