somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পেঁয়াজের বিকল্প বাজার এবং পেঁয়াজহীন রন্ধন

১৬ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





গতবছর একই সময়ে পেঁয়াজের দাম বেড়েছিল আমাদের অসাধু ব্যাবসায়িদের চক্রান্তে । ঐ সময় ভারত পেঁয়াজ রফতানি বন্ধ করেছিল । ৩০০ টাকা কেজি পেঁয়াজ খাইয়েছে আমাদের ব্যাবসায়িরা । এবার বর্ডারে ট্রাক এনে এল সির শর্ত ভেঙ্গে ৩০০ ডলারের পেঁয়াজ ৮০০ ডলার হাকাচ্ছে । আন্তঃজাতিক পরিমণ্ডলে এই কুকর্ম কেউ করেনা । এল সির বিপরীতে পেঁয়াজ দিয়ে দাও তারপর দাম বাড়াও । আমি জানিনা শিপিং ডকুমেন্ট দেখিয়ে পেমেন্ট নেওয়া হয়েছে কিনা , হলে তা ভারি অন্যায় ।
প্রথমত আমাদের লুইচ্চা ব্যাবসায়িদের ছাড় দেওয়া যাবেনা । বাজারে গনতন্ত্র থাকবেনা । একদামে বেচতে পারলে বেচুন নাহয় ব্যাবসা ছাড়ুন ।
গেলবার বিবিধ দেশ থেকে পেঁয়াজ এসেছিল দেরিতে । আমাদের উচিত ওইসব ভেনুতে সবসময়ের জন্য কথা বলে রাখা আগামীর সংকট নিরসনের জন্য । ভারত এখন আমাদের অবিশ্বস্ত প্রতিবেশী যে গলায় ছুরি ধরে পয়সা আদায় করছে । আমাদেরও বিকল্প ব্যাবস্থা রাখা উচিত । আমাদের জুম এলাকায় বার মাসি পেঁয়াজ চাষে মনোযোগ দিতে হবে । এটি সরকার ছাড়াও বিবিধ এন জি ও করতে পারে । চীন , মিশর আমাদের সহযোগী হতে পারে । এই মুহূর্তে দেশে ছয় লাখ টন পেঁয়াজ মজুদ আছে যা আগামি তিনমাস চালিয়ে নেয়া যাবে কিন্তু পেঁয়াজ ব্যাবসায়িরা দাম বাড়িয়েছে সবাইকে এক হাত দেখিয়ে দেবার উদ্দেশ্যে । কাল রাতে পেঁয়াজের দাম ৪৮ থেকে ৬০ আর ৬০ থেকে ৮০ টাকা উঠেছে । অভিযান শুরু হলে অভিমানী বিক্রেতারা বিক্রি বন্ধ করে দেন । এই মুহূর্তেই পেঁয়াজ ১০০ টাকা খুচরা বিক্রি হচ্ছে । বাজার কারা নিয়ন্ত্রন করে এখন এটাই বড় প্রশ্ন । তারা এক ঘণ্টায় ২০ টাকা দাম বাড়ায় কাদের ইন্ধনে । বানিজ্যমন্ত্রী বা পরিকল্পনা মন্ত্রীর বার্তায় আমরা আস্থা রাখতে পারছিনা । হার্ড অ্যাকশন চাই না হলে বাজারের দায়িত্ব পাবলিক কমিটি নিয়ে নিক । এরচে ভদ্রচিত উপায় দেখছি না । গেল বছরের পেঁয়াজ কেলেঙ্কারির কোন সুরাহা হয়নি আজ পর্যন্ত ।

রান্নায় পেঁয়াজ ছাড়াই তরকারি খায় চীনারা । আমাদের বাংলাদেশে এবং ভারতের পশ্চিমবঙ্গে বিপুল সংখ্যক মানুষ পেঁয়াজ ছাড়াই তরকারি খায়। আমাদের ব্লগে অনেক ব্লগার হিন্দু সমাজের । তারা খুব ভাল করেই জানেন এই পদ্ধতি , আমি নিজেও বন্ধুদের বাড়িতে ভোজন সেরে বাকবাকুম করেছি । দিন কিছু রেসিপি , ইউ টিউব হলেও চলবে । আমার খুব কাছেই খালের উপর বস্তি । হাজার পাচেক মানুষ থাকেন সেখানে । আশ্চর্য হচ্ছে গেল মার্চ থেকে আজতক তাদের করোনা হয়নি , তারা কিছুকাল মাস্ক ব্যাবহার করে ছেড়ে দিয়েছেন । এখন এই পেঁয়াজের দুর্গতিতে তারা পেঁয়াজ খাওয়াও ছেড়েছেন । কি দারুন তাইনা । কিন্তু আমরা মধ্যবিত্তরা সবচে ট্রাবলসাম । আমাদের এটা না হলে চলেনা ওটা না হলে গেলা যায়না , খাদি না হলে গায়ে চড়ানো যায়না, এপেক্স না হলে পায়ে গলে না ইত্যাদি ।
আমাদের পেঁয়াজ বাজারে ব্রাম্মনবাড়িয়ার সেই দুপক্ষকে দরকার । যারা স্যানিটাইজার মাখিয়ে লাঠি বাগিয়ে এক ঘণ্টায় পেয়াজবাজার নিয়ন্ত্রণে আনবেন ।
আপাতত মাইরের উপর ওষুধ নাই ।
সর্বশেষ এডিট : ১৬ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:৪৯
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×