
গেল দুদিন সোনারগাঁ হোটেল , বিদেশ মন্ত্রনালয় , প্রবাসী কল্যান মন্ত্রনালয় বেশ ব্যাস্ত ছিল বিক্ষোভরত বাংলাদেশী কর্মীদের নিয়ে যারা গেল মার্চ মাস থেকে প্যানডেমিকের কারনে ফেরত এসেছিল বা বলা ভাল ফেরত পাঠানো হয়েছিল । সৌদি আরবের ঘোষণা অনুযায়ী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ফেরত যেতে হবে । সৌদি এয়ারলাইন্সের মাত্র দুটি ফ্লাইট চালু হয়েছে প্রতি সপ্তাহে । প্রায় ৬০০০০ হাজার কর্মী কিভাবে ফেরত যাবে কাজে । তারা অনেকেই ঢাকা এসে এয়ারলাইন্স অফিসে ধর্না দিল , বিদেশ মন্ত্রনালয়ে এবং প্রবাসী কল্যান মন্ত্রনালয়ে ভিড় করল । কোন উপায় না পেয়ে তারা বিক্ষোভ শুরু করল । এবার সবার টনক নড়ল । গতকাল দুটি মন্ত্রক বিক্ষোভকারিদের সাথে কথা বলল একটা উপায় বের করার আশ্বাস দিয়ে। বিক্ষোভকারিরা মরিয়া , তারা ফুটপাতে ঘুমিয়েছে তবু জায়গা ছাড়েনি । রুটি আর কলাওয়ালারা সাথে অ্যানটাসিড ট্যাবলেট বিক্রি করেছে এ কদিন । কি দুর্বিষহ সে দৃশ্য না দেখলে বোঝা যাবেনা । তারা মাস্কের পরোয়া করেনি শুধু চাকুরিতে ফেরত যাবার জন্য , বাড়িতে কয়েকটি মুখের অন্ন জোগানোর নিশ্চয়তা পেতে । আজ বিকেলে সৌদি এয়ারলাইন্স এর একজন মাইকে ঘোষণা দিল ফ্লাইট পুরোদমে চালু হবে এবং আজই ৫০০ টোকেন ছেড়েছে সৌদিতে ফেরত প্রত্যাশীদের কাছে । কাউকে কোন টাকা পয়সা লেনদেন করতে না করেছে মাস্ক পরা ঐ ব্যাক্তি । পুরাতন টিকেটে কোন বাড়তি টাকা নেওয়া হবেনা বলেও প্রতিশ্রুতি মিলেছে । আগামিকাল থেকে টোকেনধারীরা টিকেট কিনবেন বা নবায়ন করবেন । শুক্র শনি লাগাতার চলবে এয়ারের অফিস।
কাল পত্রিকা মারফত জানা গেল আরেক কাহিনী । ৭৭ সালে মিয়ানমার থেকে ঢুকে পড়া পঞ্চান্ন হাজার রোহিঙ্গা মুসলিমকে জিয়াউর রহমান সরকার বাদশাহ ফাহাদকে অনুরোধ করে সৌদিতে উদ্বাস্তু হিসেবে গ্রহন করিয়েছিল । তারা গত ৪৩ বছরে সর্বসাকুল্যে আড়াই লাখ হয়েছে । সৌদি সরকার বাংলাদেশকে বলেছিল এদের সবাইকে বাংলাদেশী পাসপোর্ট দিতে । বাংলাদেশ এতে রাজি হয়নি । তখন সৌদি সরকার হুমকি দিল তাহলে ২২ লাখ কর্মরত বাঙ্গালিকে ফেরত পাঠানো হবে। এই টানাপড়েনের মধ্যে আবার এই ফেরত আসা কর্মীদের নিয়ে টানাহেঁচড়া । যাক মনে হচ্ছে একটা সমঝোতায় পৌঁছেছে দুই পক্ষ । আপাতত ষাট হাজার কর্মী ফেরত যাক । পঞ্চান্ন হাজার রাষ্ট্রহীন লোকের দায়িত্ব জাতিসংঘের । তারাত কোন রাষ্ট্রের পরিচয়পত্র নিয়ে যায়নি । ব্যাপারটা এখনো ধোয়াশে ।
করোনাকালে প্রায় এক কোটি মুখের অন্ন নিশ্চিত হল এটাই বিশাল ব্যাপার ।
সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



