
অক্টোবর মাসে সিনেমা হল খুলে দেওয়া হবে বলে খবর পড়লাম । যে কটি বিপজ্জনক জায়গা চিহ্নিত করেছে উন্নত দেশগুলো তার মধ্যে সিনেমা হল , সেলুন , বার-রেস্টুরেন্ট , পার্টি , বদ্ধ রুম , ভিড়কে বিবেচনা করা হয়েছে । এ সি রুমকে সাংঘাতিক ভয়াবহ বলা হয়েছে কারন একজন মানুষও যদি করোনা আক্রান্ত থাকে তবে তার আশপাশের অনেক মানুষ আক্রান্ত হবে । সেলুনে নাপিত আপনার এক ফিট দূরত্বে থেকে চুল কাটছে বা শেভ করছে । পার্টি আরেক জায়গা চিহ্নিত হয়েছে যেখানে সহজেই ভাইরাস বহনকারী অন্যদের মাঝে ছড়িয়ে দিতে পারে । খোলামেলা জায়গায় পার্টির উপদেশ দেওয়া হয়েছে । সিনেমা হল এ সি যুক্ত বদ্ধ কক্ষ । তিন ঘণ্টায় একজন থেকে অন্যরা আক্রান্ত হবেন । সেকেন্ড ওয়েভ বা দ্বিতীয় দফার সংক্রমণের আশঙ্কা প্রকাশ করে প্রতিরোধের ব্যাবস্থা নিতে বলা হচ্ছে । সিনেমা হল এক্ষেত্রে বিপদজনক বলেই মনে হয় । বিয়েবাড়ি নিয়ে উপদেশ দেব না কারন এখানে কোন আইন কেউই মানবে না । নাপিতকে বাড়ির ছাদে নিয়ে প্যাক করে চুল কাটুন । প্রথম বারের মত মেশিন দিয়ে একাই নিজের চুল কাটলাম । বেশ সহজ কিন্তু কৌশল নিতে হয় । নেট থাকলে সিনেমা নেটেই দেখুন । আজকাল স্মার্ট ফোন খুব ভাল এসব কাজে । যাদের কোন উপায় নেই তারা দোয়া পড়তে পড়তে মাস্ক পরে কাজে যাবেন । সরকার বদ্ধ বাজারকে ফুটপাতে নামাতে পারেন খোলামেলা পরিবেশের জন্য । ক্রেতা বিক্রেতা মাস্ক মাস্ট । বাসে উঠছে এমন যাত্রীর মাস্ক না থাকলে মাস্ক পরিয়ে দিন প্লিজ , মারবেন না কাউকে । ৩০ লক্ষ ফ্রি মাস্ক বিলি করুন বাস স্ট্যান্ডে আর বাজারে , কঠিন হয়ে নয় , নরম স্বরে । বস্তির মানুষদের মাস্ক দরকার নেই দেখছি । তবুও তারা যখন ভিড়ের মধ্যে যাচ্ছে ধরিয়ে দিন ফ্রি মাস্ক । এন জি ও গুলো এগিয়ে আসুন ।
জাতিসংঘের অধিবেশনে দুই শীর্ষ নেতার ভাষণের পর , মানে ভারচুয়াল ভাষণ, তাদের উপস্থিত প্রতিনিধিরা তাদের হয়ে ঝগড়া ঝাটি করেন । ট্রাম্প শিকে দায়ী করেছেন ভাইরাস ছড়ানোর দায়ে । যাক হাতাহাতি হয়নি কারন ট্রাম্পের গেটিস রেগে বেরিয়ে গেছেন । কথা সত্য যে শি’র প্রশাসন এড়িয়ে গেছে এই ভাইরাস সম্পর্কে । রোমে সদ্য যাওয়া মানে করোনা ছড়ানোর শুরুতে , চীনারা প্ল্যাকার্ড নিয়ে বসেছিল যে আই অ্যাম নট ভাইরাস , হাগ মি । তাদের পরে খুজে পাওয়া যায়নি । এই হাগেই কাজ দিয়েছে । বাংলাদেশের ভাইরাস এই হাগ ওয়ালাদের মাধ্যমে ইটালিয়ান ভায়া বাংলাদেশ পৌঁছে ৫ হাজার প্লাস জীবন নিয়েছে ।
ভাল থাকুন , মাস্ক পড়ুন ।
আপনিই হয়ত একমাত্র কর্মক্ষম মানুষ পরিবারের । আপনার কিছু হলে ----------- , আল্লাহ মাফ করুক।
সর্বশেষ এডিট : ২৫ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



