somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দি কিলিং স্কোয়াড

১৩ ই নভেম্বর, ২০২০ দুপুর ১:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




মানুষটি ওয়াশরুমে যেতে চেয়েছিল । সবে নাস্তা খেয়েছে বোনের সাথে । বোন একজন ডাক্তার । তিনি বলছিলেন ভাই আমার গেল কয়দিন ভাল করে ঘুমাচ্ছিল না , অস্থির থাকত সবসময় । সবাই মিলে সিদ্ধান্ত নিল ঢাকায় মানসিক ডাক্তারের সাহায্য নেবেন তাই গাজিপুর থেকে ঢাকায় এলেন । এখানে ভাল চিকিৎসা হয় শুনেছেন ডাক্তার বোন । ওই ওয়াশ রুমে যাওয়ার নাম করে তাকে দোতালায় নিয়ে গেল একজন ওয়ার্ড বয় । বোনের মুখের সামনে গেট আটকে দিল ওরা । আধা ঘণ্টা অস্থির হয়ে বোন অপেক্ষায় । এবার একজন এসে বোনকে উপরে সেই রুমে নিয়ে মৃত ভাইয়ের লাশের পাশে দাড় করিয়ে দিল । হতভম্ব বোন । হৃদরোগ ইন্সটিটিউট হাসপাতালে নিলে তারা ভাইকে মৃত ঘোষণা করে ।
একজন রোগী বারান্দায় বসে পুরো ঘটনাটি দেখেছেন । তারা ওই এ এস পিকে অবজারভেশন রুমে ঢুকাতে চাইলে তিনি সেখানে তর্ক শুরু করেন । এবার দুজন তাকে হাত ধরে টেনে হিঁচড়ে রুমে ঢুকিয়ে ফেলে , সাথে যোগ দেয় আরও চারজন । পেছনে আরও চারজন । মোট দশজনের একটা বাহিনী একজন সুস্থ মানুষ ওয়াশ রুমে যেতে চাওয়ার কারনে সাউনড প্রুফ রুমে উপুড় করে শরিরের উপর বসে কেনুই দিয়ে ঘাড়ে এবং দুকাধে ক্রমাগত আঘাতে নির্জীব করে ফেলল । হাত দুটো বেধে ফেলল একটা ওড়না দিয়ে । এ এস পি ওয়াশ রুমের পেশাব ফ্লোরেই করে দিয়েছিলেন । পেশাব ধুয়ে দিল একজন লাল বালতিতে আনা পানিতে ।
পাঠক এ কোন সিনেমার বর্ণনা নয় , নয় কোন রিহারসেলের বয়ান । এটি সদ্য খুন হওয়া একজন এ এস পির খুনের ঘটনার বর্ণনা । সি সি টি ভি চালু না থাকলে সব হারিয়ে এলোমেলো হয়ে যেত । সি সি টি ভির সাক্ষীই এখন খুনের ঘটনার মুল প্রমান । এই এতোগুলো লোক কি ওই মানসিক হাসপাতালে রেডি থাকত চিকিৎসা সেবা নিতে আসা মানুষদের এভাবে ধরে নিয়ে হাত পা বেধে কনুইএর আঘাতে নিস্তেজ করার জন্য ?
পাঠক আপনি বাংলাদেশ নামক রাষ্ট্রে বসবাস করছেন , রাজধানী ঢাকায় । ওই মাইন্ড এইড সাইনবোর্ডের নিচে ভবনটির মধ্যে যা ঘটছে তারও অনুমোদন ছিল না প্রশাসনের । স্বাস্থ্য বিভাগের একটি টিম আছে যাদের কাজ ঢাকা শহরে যারাই ক্লিনিক হাসপাতাল চালায় তাদের তথ্য নেয়া এবং জমা করা । এলাকায় কাউন্সিলর , এম পি , পুলিশ – থানা আছে । তারা কি কেউই জানত না এখানে কি হয় বা হচ্ছে । জানলে এই দশজনের বাহিনী একটি পুলিশ অফিসারকে হত্যা করল তার আগে পিছের কাহিনী জানত ।

একটি বিষয় সবাই এড়িয়ে যাচ্ছেন তা হল এ এস পিকে সরকারি মানসিক হাসপাতালে ভর্তি করেই মাইন্ড এইডে নিয়ে আসা হয় । কেন ? এই বিষয় সবাই চেপে গেছেন । দশজনের ওই কিলিং স্কোয়াড এখন পুলিশের হেফাজতে । আমরা শিঘ্রিই জানতে পারব এটি কি পরিকল্পিত খুন ।

কাপাসিয়ার গ্রামের বাড়িতে এ এস পির নির্দোষ শিশু খেলছে সঙ্গীদের নিয়ে , নির্মল , ও বোঝেইনি ওর বাবা আর কখনো ফিরে আসবেনা । মাইন্ড এইডের মুল মালিক একজন মহিলা ডাক্তার , রাতে গ্রেফতার হয়েছে । আরেক ডাক্তার নিউরোসাইন্সে ভর্তি , সম্ভবত খুন হওয়ার পরই ভর্তি হয়েছে । রাজনিতিকরা গ্রেফতারের ভয়ে হাসপাতালে ভর্তি থাকতেন এক সময় , ভাসানি সাহেব তালিকার শীর্ষে ছিলেন । এই চাঞ্চল্যকর ঘটনাটির রহস্য উদঘাটন হোক ।
আসলে আমি আপনি সে বা তারা কেউই আর নিরাপদ নই এই রাষ্ট্রে । আমাদের পেছনে তাড়া করে বেড়াচ্ছে দশ জনের বাহিনী , ওড়না হাতে ।।
সর্বশেষ এডিট : ১৩ ই নভেম্বর, ২০২০ দুপুর ১:৪৭
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাখি মন

লিখেছেন সামিয়া, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৩:১০



রাত গভীর হলে পাখিটা বারান্দায় এসে বসে। দূরের আকাশে তখনও কিছু আলো জ্বলজ্বল করে, কিন্তু পৃথিবীর কোলাহল ধীরে ধীরে স্তব্ধ হয়ে আসে। সেই নীরবতার মধ্যে বসে পাখিটার মনে হয়, মানুষ... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১০ ই জুন, ২০২৬ রাত ৮:৪৬


শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

×