
সহ ব্লগার আরজু নাসরিন পনি এখন করোনা মুক্ত । আমরা জানতাম না এমন একটি খবর । গতকালই জেনেছি । সৃষ্টিকর্তার অশেষ দয়া । পনি আরও সুস্থ হয়ে উঠুক এই কামনা করি । নিচে পনির নিজের লেখা অভিজ্ঞতা যা ফেসবুকে পোস্ট করেছে , ছেপে দিলাম।
## ২৩ দিন পর একা বাসা থেকে বের হলাম কোভিড ফলোআপের জন্য।।
২৪ তারিখ, শনিবার রাত থেকে কাশি শুরু হয়। ১ তারিখে টেস্ট করে পজিটিভ আসে। তিনবেলা নাপা এক্সটেন্ড খেয়েও জ্বর ১০১ এর নিচে নামানো যাচ্ছিলো না। অন্যসব কষ্টতো ছিলোই। মা, বোনদের কাছে থাকতে পারিনি কিন্তু মানিক যত্নের কোন কমতি করেনি। বিপদে আসলে স্বামী/স্ত্রীকে বেশি চেনা যায়। আল্লাহর কাছে শুকরিয়া একজন ভালো অভিভাবক পেয়েছি জীবনে।
কিছু বন্ধু খুব খবর নিয়েছে নিয়মিত। কথা বলতে কষ্ট হতো বলে ফোন দিতে নিষেধ করেছিলাম।
তারপরও এটা বুঝেছি বন্ধুরা জীবনে আশীর্বাদসম।
আজ ২৩তম দিন কিন্তু এখনো কাশি রয়ে গেছে। শরীরও বেশ দূর্বল।
কোভিড কখন, কাকে কীভাবে ক্ষতিগ্রস্থ করবে বলা মুশকিল। সচেতনতার বিকল্প নেই। নিয়ন্ত্রিত আর নিয়ম মানা ছাড়া উপায়ই নেই।
আল্লাহ রাব্বুল আলআমিন সবাইকে হেফাজতে রাখুন।##
ব্লগার বন্ধুরা সবাই ভাল থাকুন । মাস্ক পরুন , হাত ধুবেন সময়মত । ভিড় , বিয়ে বাড়ির রিস্ক নেবেন না ।
সর্বশেষ এডিট : ১৭ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




