somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঘৃত কাঞ্চন – কুমড়ো বড়ি- রসের পিঠা ও অগ্রহায়ণ

১৭ ই নভেম্বর, ২০২০ রাত ১০:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



খুলনাতে বাসায় শাক খেয়ে গৃহ কর্মীকে জিজ্ঞাসা করলাম কি শাক এটা ? সে বলল ঘি কাঞ্চন । এত স্বাদের শাক আগে খাইনি । চলতে লাগলো ঘৃত কাঞ্চনের অভিযান । বাজারে সবার কাছে থাকেনা এই শাক । শিক্ষা আর কর্মের কারনেই মানুষকে পিতৃ ভুমি ছেড়ে পরিযায়ী হতে হয় । আগে আমি ঢাকায় , এরপর পুরো পরিবার । ঢাকায় ঘৃত কাঞ্চন পাওয়া যায় না । গেলেও জানিনা কোথায় পাওয়া যায় ।
একেবারে ছোট বেলায় মা একটা বড়ি মুখে তুলে দিলেন । সন্দেহজনক ভাবে খেলাম এবং উজ্জ্বল হয়ে গেলাম । স্বাদ অপূর্ব । সাথের টেংরা মাছ ভেঙ্গে নোয়া খালা খাওয়ালেন । বাহ দারুন । ওই শুরু টেংরা মাছ আর বড়ি দিয়ে কাঁসার বড় থালায় ভাত খাওয়া । কদিন আগে প্রায় অর্ধ শতাব্দী বাদে মেয়েকে কাতর স্বরে বললাম আমায় কাঁসার থালা কিনে দাও সাথে কাঁসার গ্লাস। পুজোর পরদিন ফরিদপুর থেকে সজ্জন থালা গ্লাস এনে দিল । বেশ খাচ্ছি । এবার বড়ির খোজ । টেংরা ছোট মাছ আছে কিন্তু বড় মাছ চাই । বড় টেংরার পেট থেকে তেল গলে ঝোলে মেশে আর তাতেই বড়ির তরকারী অসাধারন স্বাদ পায় । বড়ি বানানো দেখতাম ছোট বেলায় । কুলার ওপর হাতে একটা প্যাচ দিয়ে বড়ি বসাত । পাখির যন্ত্রনা থেকে বড়ি বাচাতে পুরাতন জাল দিয়ে ঢেকে রাখা হত । কুষ্টিয়া , যশোর , খুলনা , বাগেরহাট এলাকায় বড়ির প্রচলন আছে । বড়ি নিরামিশ খাদ্য বলে হিন্দু সমাজ থেকে এর উৎপত্তি । ধারনা করি অনেক আগে থেকেই বড়ির প্রচলন । অগ্রহায়ণ মাস শুরু । কচি লাউ আর পাতা বেশ লোভনীয় ব্যাপার । আমাদের বাড়িতে মাছ খাওয়ার পর তার কাটা লাউ গাছের গোঁড়ায় দিত । এমনকি প্লেট ধোয়া পানি , কাচা মাছ ধোয়া পানি লাউ গাছের খাদ্য । ফসফরাসে লাউ চকচকে হয়ে উঠত । এখন সার দেয় । পুরাতন রীতি মেনে চলা বাড়িতে মাছের পানি মাস্ট ।
পৌষের শুরুতে বাবা আমাকে গ্রামে নিয়ে যেতেন । খুবই ছোট আমি তখন । আমার বিধবা চাচি রাতে আমার পুসুর কাঁথা পাল্টে দিতেন । সকালে দোতালার জানালা দিয়ে নিচের উঠানে অদ্ভুত দৃশ্য দেখতাম । উঠোনে বড় চুলাতে রস জ্বাল দিচ্ছে কিষাণরা । জিরান রস আজ । গ্লাসে দিল খেতে । বাহ কি মজা । পরদিন দোকাট , এরপর ঘোলা রস জ্বাল দিয়ে নরম গুড় বানাত তেতুলের সাথে মিশিয়ে বড় মাটির পাত্রে মুখ এঁটে রাখত । শ্রাবন মাসে কৃষকরা জমি চাষের সময় এই তেতুল গুড় ভাত দিয়ে খেত । ওই সময় আমাদের গুড় কেনা লাগত না । রস দিয়ে চিতই পিঠা এক অপূর্ব খাবার । ছোট পেট আর কতটুকুই বা ধরে । নতুন চাল উঠেছে নিজেদের জমির ধান থেকে ঢেঁকিতে ভাঙ্গানো চাল । জামাইনাড়ু ধানের চাল স্বাদ অদ্ভুত । রস দিয়ে পায়েস , আহা ।
এসবই হারিয়ে গেছে । অদ্ভুত নাগরিক হতে গিয়ে , সাহেবি বাবু সমাজ গড়তে গিয়ে আমরা সব হারিয়ে ফেলেছি । এখন গুড় , বড়ি হাতড়ে বেড়াচ্ছি । চাল কিনে খাই । জামাইনাড়ু ধান স্বপ্ন মাত্র । দেশি জিনিষ বাদ দিয়ে বিদেশীদের ফর্মুলার চাল খাচ্ছি । নাম মিনিকেট । চাল পালিশ করে সাদা বানিয়ে ধান্ধাবাজি নাম মিনিকেট । পালিশের আবরন তেলকলে যায় রাইস ব্রান তেল খাওয়াতে । কেউ যেন দেশি ধান সংরক্ষন করেন বলে পড়েছি কাগজে । স্যালিউট সেই মানুষকে ।
সর্বশেষ এডিট : ১৭ ই নভেম্বর, ২০২০ রাত ১০:৫৮
১৭টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাখি মন

লিখেছেন সামিয়া, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৩:১০



রাত গভীর হলে পাখিটা বারান্দায় এসে বসে। দূরের আকাশে তখনও কিছু আলো জ্বলজ্বল করে, কিন্তু পৃথিবীর কোলাহল ধীরে ধীরে স্তব্ধ হয়ে আসে। সেই নীরবতার মধ্যে বসে পাখিটার মনে হয়, মানুষ... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১০ ই জুন, ২০২৬ রাত ৮:৪৬


শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

×