ডাল বাগার
১৮ ই নভেম্বর, ২০২০ সকাল ১১:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৬০ এর দশক । আমি থালায় গরম ভাত নিয়ে চুলার পাশে দাড়িয়ে । আমার জননী বড় কড়াইতে তেল দিয়ে তাতে শুকনা মরিচ ভেঙ্গে , রসুন ছ্যাচা ফেলে একটু পিয়াজ দিয়ে নাড়তে লাগলেন । আমি অস্থির এই প্রক্রিয়া শেষ হবার জন্যে । এরপর এল সেই মাহেন্দ্রক্ষন । সেদ্ধ হওয়া ডাল ওড়ং দিয়ে ঢেলে দিলেন গরম কড়াইতে । ধোয়া উঠল , সরে দাঁড়ালাম কিঞ্চিত । বাকি ডাল ঢালার আগেই ঘন ডাল আমার পাতে দিলেন জননী । গেলাম টেবিলে । ধীর লয়ে খেলাম । মা বললেন মাছ খাবি না , বড় মাছ । আমি মাথা নাড়লাম । বাগারের প্রথম ডাল দিয়ে আতপ চালের ভাত মাঝে মধ্যেই খেতাম বাসায় থাকলে । আমার খাওয়া শেষ । গরু খাসি মুরগি ভেটকি মাছ সব বাদ । কিভাবে এই অভ্যাস গড়ে উঠেছিল নিজেও জানিনা । বড় হবার পর ঢাকা থেকে বাড়িতে গেলে মা বাটিতে বাগারের ঘন ডাল উঠিয়ে রাখতেন , আমায় দিতেন ভালবেসে ।
হারিয়ে গেছে সব ।।
সর্বশেষ এডিট : ১৮ ই নভেম্বর, ২০২০ সকাল ১১:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাবব১৯৭১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:২৯
বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?
============================================
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে যে নতুন যৌথ প্রতিরক্ষা চুক্তি হয়েছে, সেখানে বাংলাদেশকে যুক্ত করার আলোচনা চলছে। বাংলাদেশের পক্ষ... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মুনতাসির, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:০০
মানুষ শুধু অর্থ উপার্জনের জন্য কনটেন্ট নির্মাতা হতে চাইছে না। দৃশ্যমানতা নিজেই এখন একটি মূল্যবান সামাজিক সম্পদে পরিণত হয়েছে।
অনুসারীর সংখ্যা একজন মানুষকে পরিচিতি, আমন্ত্রণ, প্রভাব, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে প্রবেশাধিকার, বাণিজ্যিক... ...বাকিটুকু পড়ুন

আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭

ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই...
...বাকিটুকু পড়ুনবিশিদবার রাতে খুব বাজে আর একটা ছিনেমা দেখলাম। ভাই-রে ভাই কি বলবো, ঐ রাতে আর ঘুমাতে পারি নাই। মানে দেখার পর থেকে এখনো গা শিরশির করছে। চোখ বন্ধ করলেও চোখের... ...বাকিটুকু পড়ুন