সউদি আরবে নেতানিয়াহু ও প্রিন্স সালমান এর গোপন বৈঠক
২৩ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইসরায়েলি সংবাদ মাধ্যমে ওয়াইনেটের বরাত দিয়ে দি ওয়াশিংটন পোস্ট লিখেছে, সৌদি আরবের উপকূলীয় শহর নিওমে রবিবার বিকালের দিকে কয়েক ঘণ্টা অতিবাহিত করেছেন বেনিয়ামিন নেতানিয়াহু। এই সময় তার সঙ্গে ইসরায়েলি গুপ্তচর বাহিনীর প্রধান ইয়োসি কোহেন ছিলেন। সেখানে তিনি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও-র সঙ্গে বৈঠক করেন।
হারেৎজ-এর খবর বলছে, বিমান চলাচলের তালিকায় দেখা যাচ্ছে, ইসরায়েল থেকে একটি বিমান সরাসরি সৌদি মেগা-সিটি নিওমে গিয়েছে। পাঁচ ঘণ্টা পরে সেটা আবার ফেরত এসেছে।
এদের দেখা সাক্ষাৎ হলে আমাদের কিছু আসে যায় না কারন আমরা যেই তিমিরে আছি সেখানেই থাকব । দুই বৈরি দেশের এমন সাক্ষাৎ কিছুটা হলেও আমার ভেতরে চাঞ্চল্য তৈরি করেছে । অনেক আগে থেকে সেই পাক আমলে মিছিল করত জামাত , বলত ইহুদিদের আস্তানা জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও । ইহুদিদের জুতা কোম্পানি বাটা ভেঙ্গে দাও । আমি বাটার জুতা পরি স্কুলের নিয়ম অনুযায়ি । টেনশনে পড়ে গেলাম খুব । বাটার দোকান ভাংচুর করল ওরা । ক'দিন আগে আবার ফরাসি পন্যে আঘাত এলো । বর্জন কর ফরাসিদের মাল । আমরা নেতানো দর্শক তাই দেখছি । এখন এই বয়েসে টেনশন নেই তবে আগ্রহ আছে । আমি সব চেক করে দেখেছি আমার ফরাসি কিছু আছে কিনা - নেই । এবার যারা এদেশে সউদির ফান্ডে ঢোল পেটাতেন তারা ঠিক কি করবেন ওটাই আমার ব্যাপক আগ্রহের বিষয় ।
হে আল্লাহ তুমি মানুষকে ইমান আমান দাও ।
সর্বশেষ এডিট : ২৩ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের...
...বাকিটুকু পড়ুনশৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ...
...বাকিটুকু পড়ুন