ইরানের পরমাণু বিজ্ঞানী মহসিন ফখরিজাদেহ হত
২৮ শে নভেম্বর, ২০২০ রাত ১২:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সন্ত্রাসবাদীদের হামলায় প্রাণ হারালেন ইরানের পরমাণু বিজ্ঞানী মহসিন ফখরিজাদেহ। শুক্রবার ইরানের রাজধানী তেহরানের পূর্বাঞ্চলে এই ঘটনা ঘটেছে। সন্ত্রাসবাদীদের হামলায় গুরুতর আহত হয়েছেন ফকরিজাদেহর দেহরক্ষীরা। সন্ত্রাসবাদীরা প্রথমে মহসিনের গাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়ে। তার পর গুলিতে ঝাঁঝরা করে দেয় সেই গাড়ি। কালো রঙের সেই গাড়ির কাঁচ ভেঙে বুলেট লাগে মহসিনর শরীরে। আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরমাণু বিজ্ঞানীকে। কিন্তু চিকিত্সকদের চেষ্টা সত্ত্বেও তাঁকে বাঁচানো যায়নি।
ইরানের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, মহসিনের নিরাপত্তারক্ষীদের সঙ্গে সন্ত্রাসবাদীদের লড়াই হয়। আর তাতেই নিরাপত্তারক্ষীরা গুরুতর আহত হয়েছেন। ইরানের গোপন পরমাণু কর্মসূচির প্রধান হিসাবে নাম উঠে আসত মহসিনের। আন্তর্জাতিক কূটনীতিকরা তাকে ‘ইরানের বোমার জনক’ বলে থাকেন। গত কয়েক বছর ধরে ইউরেনিয়াম উৎপাদনের পরিমাণ বাড়িয়ে দিয়েছে ইরান। আর তাতেই ইরানের পরমাণু শক্তি বৃদ্ধির জল্পনা ছিল। যদিও ইরানের প্রশাসন বরাবর বলে এসেছে, তারা কোনও নাশকতার কাজে কখনও পরমাণু ব্যবহার করবে না।
দুসপ্তাহ আগে হোয়াইট হাউস ইরানের নিউক্লিয়ার প্লান্ট ধ্বংস করার ইঙ্গিত দিয়েছিল । এর অংশ হিসাবে ফখরিজাদেহকে হত্যা করা হয়েছে কিনা জানা যায়নি । জেনারেল সুলাইমানিকে একই উদ্দেশ্যে ইরাকে হত্যা করা হয় ।
সর্বশেষ এডিট : ২৮ শে নভেম্বর, ২০২০ রাত ১২:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের...
...বাকিটুকু পড়ুনশৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ...
...বাকিটুকু পড়ুন