somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভ্যাক্সিন সমাচার

০৪ ঠা ডিসেম্বর, ২০২০ দুপুর ২:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ফাইজার ও বায়োএনটেকের তৈরি করোনার টিকার প্রথম চালান যুক্তরাজ্যে পৌঁছেছে। টিকা বিতরণের জন্য মূলকেন্দ্র হিসেবে নির্ধারিত এক অজ্ঞাত স্থানে ওই টিকা নেওয়া হয়েছে। সেখান থেকেই যুক্তরাজ্যের বিভিন্ন হাসপাতালের টিকাদান কেন্দ্রে এসব টিকা বিতরণ করা হবে। ফাইজার ও বায়োএনটেকের টিকা বেলজিয়ামে প্রস্তুত করা হয়েছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পরের সপ্তাহে রাশিয়াজুড়ে কোভিড-১৯–এর বিরুদ্ধে একটি বড় আকারে স্বেচ্ছাসেবী টিকাদান কার্যক্রম শুরু করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, রাশিয়া উদ্ভাবিত স্পুটনিক-৫ টিকাটি পাওয়ার তালিকার শুরুতেই থাকবেন শিক্ষক ও চিকিৎসকেরা।

আগামি কয়েক সপ্তাহে ভারতে টিকাদান শুরু করবে সরকার । দুপুরে নরেন্দ্র মোদী লাইভে তেমনটিই বললেন । তবে তা কিভাবে হবে এর কোন দিক নির্দেশনা নেই বক্তব্যে ।

ওষুধ প্রস্তুতকারী কোম্পানি মডার্না ডিসেম্বরের মধ্যেই করোনাভাইরাসের দুই কোটি ডোজ টিকা তৈরি করবে। গতকাল সোমবার কোম্পানিটির পক্ষ থেকে এমন ঘোষণা দেওয়া হয়েছে।

প্রিয় পাঠক এখন সময় ভ্যাক্সিনের সময় । পৃথিবী জুড়ে স্বয়ং রাষ্ট্র প্রধানরা কাধে ঝুলি নিয়ে ভ্যাক্সিন বিক্রিতে নেমে পড়েছেন । পররাষ্ট্র নীতি এখন ভ্যাক্সিন ফ্রেন্ডে রুপান্তরিত হয়ে ভ্যাক্সিন নীতিতে পৌঁছেছে । আমরা এক বিশ্ব চাই যেখানে জঙ্গিরা অস্ত্র বোমা ফেলে ভ্যাক্সিন হাতে নিয়ে মানুষকে পৌঁছে দেবে । ইন্টারপোল সতর্কতা জারি করেছে ভ্যাক্সিন নিয়ে ভুয়া খবর জারির বিশেষ করে ফেসবুকে তা হবে । ফেসবুক ভ্যাক্সিন সংক্রান্ত সব পোস্ট মুছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে । আমাদের কাছে সবকিছুই নতুন । আমরা নিত্য নতুন বিষয় জানব এবং আপনাদের জানাব ।

আপডেট চলবে ।

চীনের ভ্যাক্সিন নিয়ে গতকাল একটি বিমান ব্রাজিল পৌঁছেছে ।

করোনা ভাইরাস প্রতিরোধী টিকা সরবরাহে বিঘ্ন ঘটাতে পারে দুর্বৃত্তদের নেটওয়ার্ক, বিশ্বজুড়ে এমন সতর্কতা জারি করেছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা-ইন্টারপোল।

বুধবার (২ ডিসেম্বর) বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।রয়টার্স জানায়, ইন্টারপোল তার ১৯৪টি সদস্য রাষ্ট্রের আইন-শৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত থাকতে বলেছে। সরাসরি এবং অনলাইনের মাধ্যমে দুর্বৃত্তরা করোনার টিকা ব্যবস্থায় হানা দিতে পারে বলে সংস্থাটি সতর্ক করেছে।

ইন্টারপোল সেক্রেটারি জেনারেল জুরগেন স্টক বলে, সরকারগুলো যেমন করোনার টিকা নিয়ে প্রস্তুতি নিচ্ছে, অপরাধী সংগঠনগুলোও পরিকল্পনা করছে এর পরিবহনে অনুপ্রবেশ করতে।

তিনি বলেন, ভুয়া ওয়েবসাইট ও ভুয়া নিরাময় ব্যবস্থা নিয়ে শনাক্তহীন মানুষদের দুর্বৃত্তরা লক্ষ্যবস্তু বানাতে পারে। এতে আরও বেশি স্বাস্থ্যঝুঁকি এবং প্রাণহানির আশঙ্কা তৈরি করতে পারে।

সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০২০ রাত ১০:১৩
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:২৯

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?
============================================
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে যে নতুন যৌথ প্রতিরক্ষা চুক্তি হয়েছে, সেখানে বাংলাদেশকে যুক্ত করার আলোচনা চলছে। বাংলাদেশের পক্ষ... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

ইয়ামানাকা ফ্যাক্টরস

লিখেছেন কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭


ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন

Movie-Obsession(2026)

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৯

বিশিদবার রাতে খুব বাজে আর একটা ছিনেমা দেখলাম। ভাই-রে ভাই কি বলবো, ঐ রাতে আর ঘুমাতে পারি নাই। মানে দেখার পর থেকে এখনো গা শিরশির করছে। চোখ বন্ধ করলেও চোখের... ...বাকিটুকু পড়ুন

×