
কক্সবাজার সমুদ্রসৈকতে পর্যটকদের মধ্যে কক্সবাজার জেলা প্রশাসনের পরিবেশবান্ধব কাপড়ের মাস্ক বিতরণ করলেন ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস কক্সবাজার জেলা শাখার জলবায়ুকর্মীরা। গত রোববার (৬ ডিসেম্বর) বিকেলে সৈকতের লাবণী পয়েন্টে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন জাবেদ নূর শান্ত, জিমরান মোহাম্মদ সায়েক, মিনহাজ আরফান মিশুক, ইসরাত ফারিহা, তাসকিয়া শাম্মী, হিশামুল হক ও সিদ আজাদ।
বিজয়ের মাসে বাঙ্গালীর জয় হোক । ফ্রি মাস্ক নিয়ে বলছি বেশ আগে থেকেই । সরকার নিজ জনগণকে শাস্তি দেওয়ার প্রবল ইচ্ছে নিয়ে নগদ জরিমানা এবং জেল দিয়ে মানুষকে ফেরাতে পারেনি । অন্যদিকে কক্সবাজারে তরুণরা ফ্রি মাস্ক বিতরন করল সমুদ্র সৈকতে । চমৎকার বাঙালি চমৎকার । যাদের ২০০ টাকায় পুরো পরিবারের খাদ্য খরচ তাদের মাস্ক কেনার ক্ষমতা এবং ইচ্ছে কোনটাই নেই । অতএব ফ্রি মাস্ক পরিয়ে দিন । মনে রাখবেন এদেশের মানুষ এরকম অভিজ্ঞতা কখনই অর্জন করেনি । করোনা হলে মরে যায় এটুকুই তাদের জানা আছে । তাদের অভ্যস্ত করে তুলতে হবে । এবং সে দায়িত্ব সরকারের ।
ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস কক্সবাজার জেলার সব সদস্যকে ধন্যবাদ ।
সারাদেশে এই কার্যক্রম ছড়িয়ে পড়ুক ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

