খেজুর গুড়ের ভেজাল সমাচার
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যশোরের খেজুর গুড় বিখ্যাত । মনিরামপুরের এক আত্মীয় এক ঠিলা ঝোলা গুড় পাঠিয়েছিলেন আমার বাসায় । আমরা সেই বিখ্যাত গুড় খেয়েছিলাম চেটে পুটে । আমাদের এলাকায়ও এত স্বাদের গুড় হয়না। ৯৮ সালে খুলনা থেকে রাজশাহী যাচ্ছি ট্রেনে । কোটচাঁদপুর এলাকায় মনে হল খেজুর গাছ একটু বেশি আর সদ্য কাটা গাছে লালচে রঙ বেশ তেজি আর আদুরে । ভাবলাম একবার আসা দরকার এই এলাকায় ফটোগ্রাফি করতে বা সুবিধা থাকলে জলরং হবে কয়েকটা । নাহ যাওয়া হয়নি তবে কোটচাঁদপুর এলাকার এক ভাড়াটিয়া আমাদের এক বাটি গুড় দিয়েছিলেন খেতে , উম্মম্মম , দারুন ছিল ।
আজ পেপারে ওই এলাকার কাছেই শৈলকুপায় ভেজাল গুড় তৈরির সময় হাতে নাতে ধরা খেল রাজশাহীর বাঘার দুই লোক । তারা সিজনে গাছ কিনে সেই রসে চিনি, চুন, ফিটকিরি ও সরিষার তেল দিয়ে তৈরি করছিল ভেজাল খেজুরের গুড় । ভোক্তা অধিকার পরিষদ হাতেনাতে ধরে সেই গুড় ধ্বংস করেছে । ওদের জরিমানা করে ছেড়ে দিয়েছে । কোর্ট কাচারিকে আজকাল অনেকেই ঝামেলা মনে করে একটু শাস্তি দিয়ে ছেড়ে দেয় । আমার বাসায় উই থেকে অল্প গুড় এসেছে । বেশ ভাল । খবর পড়ে অনেকক্ষণ শুঁকে দেখলাম সরিষার গন্ধ আছে কিনা । ভোক্তা অধিকার পরিষদ এভাবে সারা দেশে এইরকম কাজকর্ম চালালে পাবলিক বেচে যায় ।
সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মক্কাহ চুক্তি লেখা হয়েছে আরবি ভাষায়। বাংলাদেশের পত্র পত্রিকা - পূর্ণাঙ্গ “মক্কাহ চুক্তি” বাংলা অনুবাদ করে প্রকাশ করছে না কেনো ? দেশের মানুষ কিভাবে জানবে এই চুক্তিতে কি লেখা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজসোহান, ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫৯

নাজিরাবাজারের মোড় থেকে যে গলিটা ভেতরের দিকে সেঁধিয়ে গেছে, ঠিক তার মুখে শামসুর দোকান। দোকান বলতে সাড়ে চার হাত বাই সাত হাত কুঠুরি, সামনে কাচের শোকেস, শোকেসের ভেতরে সাজানো শিশি।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫২

Out of the frying pan into the fire- কড়াই থেকে অগ্নিকুণ্ডে!
ইংরেজি প্রবাদ “Out of the frying pan into the fire”- অর্থাৎ এক বিপদ থেকে বাঁচতে গিয়ে আরও বড় বিপদের...
...বাকিটুকু পড়ুন
চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক
উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক...
...বাকিটুকু পড়ুননীরব আত্মপক্ষ।
স্বাধীনতার জন্য সশস্ত্র আন্দোলনের মাসুল বাঙালি হিন্দুকে গুণে গুণে দিতে হয়েছিল ব্রিটিশকে । বাকিটা মুসলিম লীগ ও নেহেরুইয়ান কংগ্রেস মিলে যা করার করে গেছে। এবং পরবর্তীকাল থেকে মুসলিম... ...বাকিটুকু পড়ুন