
বি এন পি চেয়ার পারসন খালেদা জিয়া কোভিড -১৯ এ আক্রান্ত । ৭১ টেলিভিশন এসংক্রান্ত ব্রেকিং নিউজ দেখাচ্ছে । একজন ফেসবুকার তার টেস্ট রিপোর্ট ছাপিয়েছে ফেসবুকে । খবরের আপডেট চলবে । আমি ৭১ টি ভি দেখে নিশ্চিন্ত হয়েছি ।
প্রথম আলোঃ বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে বিএনপির চেয়ারপারসন গতকাল শনিবার নমুনা দেন।
গতকাল শনিবার রাতেই নমুনা পরীক্ষার রিপোর্টে খালেদা জিয়া করোনা পজিটিভ বলে উল্লেখ করা হয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা, মাইদুল ইসলাম প্রধান প্রথম আলোকে নিশ্চিত করেন, খালেদা জিয়ার করোনা শনাক্ত হয়েছে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম আলোকে বলেছেন, তিনিও সামাজিক যোগাযোগ মাধ্যমে খালেদা জিয়ার করোনা পজিটিভ রিপোর্ট দেখেছেন। উনি ব্যক্তিগতভাবে গুলশান কার্যালয়ে যোগাযোগের চেষ্টা করছেন। এখন পর্যন্ত তিনি নিশ্চিত নন।তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে খালেদা জিয়ার করোনা টেস্টের রিপোর্টের একটি কপি ভাইরাল হয়েছে। সেটি কিউআর কোড স্ক্যান করলে স্বাস্থ্য অধিদপ্তরের যে ওয়েবসাইট থেকে পরীক্ষার ফল জানা যায় সেখানে চলে যায়। সেখানে এই কপিটি দেখা যায়।
রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের মালিক প্রথম আলোকে বলেছেন, তাঁর হাসপাতালে একজন রোগীর করোনার চিকিৎসার জন্য, করোনা ইউনিটে একটি কেবিন রাখতে বলা হয়েছে।
রিপোর্টে যে ফোন নম্বরটা দেওয়া হয়েছে, সেটি বিএনপির চেয়ারপারসনের মেডিকেল টিমের টেকনোলজিস্ট মো. সবুজের। তবে তিনি খালেদা জিয়ার করোনা শনাক্ত হওয়া বা না হওয়া বিষয়ে কিছু জানেন না।
আপডেটঃ বেগম খালেদা জিয়ার করোনা শনাক্তের বিষয় নিয়ে আজ রোববার বিকালে টেলিফোনে দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. মোহাম্মদ মামুন।
তিনি বলেন, ‘প্রায় পাঁচ-ছয় দিন আগে খালেদা জিয়ার বাসার একজন স্টাফের জ্বর জ্বর ভাব প্রকাশ প্রায়। পরেরদিন তার শরীরে ব্যথা আছে বলে জানা যায়। সন্দেহজনক মনে হওয়ায় তিন দিন আগে তার করোনা টেস্ট করা হয়। এতে ফল পজিটিভ আসে।’
‘এরপর ওই স্টাফ যে রুমে থাকেন, সে রুমের ছয় জন স্টাফের সবার করোনা পরীক্ষা করানো হয়। এবারও সবার ফল পজিটিভ আসে। তবে তাদের জ্বর, কাশি বা অন্য কোনো উপসর্গ ছিল না এবং এখনো নেই’, যোগ করেন তিনি।
ডা. মোহাম্মদ মামুন বলেন, ‘পরেরদিন খালেদা জিয়ার সঙ্গে যে দুই জন থাকেন, তাদেরও টেস্ট করানো হলে করোনা শনাক্ত হয়। পরে গতকাল সকালে খালেদা জিয়ার করোনা টেস্ট করা হয় এবং ফল পজিটিভ আসে। তবে এখন পর্যন্ত তার কোনো উপসর্গ নেই।’

সর্বশেষ এডিট : ১১ ই এপ্রিল, ২০২১ রাত ১০:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




