কচ্ছপ কেচ্ছা
২৮ শে জুলাই, ২০২১ সকাল ১১:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


অনেকগুলো সন্ধি কচ্ছপ বস্তাবন্দী অবস্থায় মংলা বন্দরের কাছেই দিগরাজের একটি বাড়িতে পাওয়া গেছে । এরকম ছোপ দেওয়া কচ্ছপ আগে দেখিনি । এগুলো মিঠা পানির কচ্ছপ । আমি অহরহ ডুমুরিয়া কৈয়া বাজার অতিক্রম করার সময় কচ্ছপের মাংস বিক্রি হতে দেখতাম । খাওয়ার ইচ্ছা জাগলেও বাসায় কি বলবে এই ভেবে নেইনি । খুলনা এলাকায় কচ্ছপকে কাঠা বলে । এবারের বন বিভাগ যে ৭৩ পিস বাচ্চা কচ্ছপ ধরেছে তা বিরল জাত ভুক্ত । গোপালগঞ্জের কোটালিপাড়ার এক লোক ওইসব এলাকা থেকে কচ্ছপ সংগ্রহ করে দিগরাজে এনেছিল । দিগরাজ মাছ , কাঁকড়া , চিংড়ি ইত্যাদির পাইকার হাট । আরেকটি সম্ভাবনা এখান থেকেই ঢাকা এয়ারপোর্টে কাঁকড়া , কচ্ছপ যায় রফতানি পন্য হিসাবে । চীনারা খুব পছন্দ করে কচ্ছপ এবং এ কারনে চীন কচ্ছপ শুন্য । এই ভোক্তা জাতি খেতে খেতে বাদুড় খেতে গিয়ে করোনা বিপত্তি ঘটিয়েছে যার কারনে সারা পৃথিবী এখন অবরুদ্ধ । বন বিভাগ সম্ভবত এই পাচার বিষয় আমলে আনেনি বলেই মনোজ বাবুকে ২০০০ টাকা ফাইন করে ছেড়ে দিয়েছে । মিষ্টি পানির জীব বলে তারা এটিকে সুন্দরবনের করমজলের পুকুরে ছাড়েনি । বুদ্ধি করে বাগেরহাটের খানজাহান আলী দরগার দীঘিতে কিছু আর অদুরেই ষাট গম্বুজ মসজিদের পুকুরে বাকিগুলো ছেড়ে দিয়েছে । একটি চমৎকার কাজ করেছে সরকারী লোকজন । বর্তমানে বন্যপ্রাণী আইনে কচ্ছপ বিষয়ে কি আছে জানিনা তবে সবধরনের কচ্ছপ ভক্ষন নিষিদ্ধ করা উচিত । আমি সন্ধি শব্দের অর্থ খুজে পাইনি , কেউ পেলে মন্তব্যে জানিয়ে দেবেন ।

ছবিঃসমকাল, বাংলা নিউজ ২৪, একুশে
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০২১ সকাল ১১:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়...
...বাকিটুকু পড়ুন
আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন...
...বাকিটুকু পড়ুন
আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন...
...বাকিটুকু পড়ুন