ক্ষিরাই বনাম শশা
১২ ই এপ্রিল, ২০২২ রাত ৯:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ছোটবেলায় ইফতারিতে মজার জিনিষ ছিল ক্ষিরাই । প্রথম ধাক্কা খেলাম পিকিঙ্গে গিয়ে । ওখানে লম্বা শশা রান্না হচ্ছে মানে কুইক ফ্রাই কিউকাম্বার । একেবারে যে ভাল লাগেনি তা নয় তবে কেউ সালাদের জন্য কাটলে তা খেতে পারতাম না । বাংলাদেশে ফিরে দেখি কিউকাম্বারের ছোট ভাই শশা বিক্রি হচ্ছে বাজারে । নাহ স্বাদহীন এই জিনিসটি বেশ জোর করেই খাই । মাঝে বাজারে গোলাকার ক্ষিরাই দেখে কয়েক কে জি কিনে নিলাম । মুখে দিয়ে মনে হল সেই ছোটবেলার স্বাদ পাচ্ছি । আহা কি মজার ---। তারপর নাই হয়ে গেল ক্ষিরাই , বিক্রেতা বলল উত্তরাঞ্চল থেকে আসেতো তাই ওরা না পাঠালে আমরাও বিক্রি করতে পারিনা । কর্মযোগে রাজশাহী , বগুড়া , ঠাকুরগাঁও থাকতে ক্ষিরাই খেতাম । আমার সাথের চীনা ইঞ্জিনিয়াররা খেয়েও প্রশংসা করলে । ওটাতে অদ্ভুত স্বাদ আছে যা লম্বা শশাতে নেই । খবর দেখছিলাম বাগেরহাটের বেতাগিতে মাদ্রাসা শিক্ষক পুকুর পাড়ে অরগানিক পদ্দতিতে সেই ক্ষিরাই চাষ করে লাখ টাকায় বেচেছেন । খুবই আশাপ্রদ ঘটনা । উত্তরাঞ্চলে কেউ কেউ দেশি জাতের ধান চাষ করে বীজধান রাখেন পরের চাষের জন্য । ইচ্ছা থাকলেও গিয়ে প্রণোদনা দেওয়া বা প্রচারে অংশগ্রহন আর হয়ে ওঠে না । রাসায়নিক সারের আমদানিকারকরা আবার খুব শক্তিশালী ।
আমরা দেশজ সব্জি বা ধানের বহুবিধ চাষাবাদ চাই । মনের কথা বললাম । এবার আপনারা বলুন ।
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০২২ রাত ৯:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫

১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অর্ক, ০৮ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১:৩১

আমাদের কওমি জননী সত্যি কি অসাম্প্রদায়িক? হলে কতোটা? প্রশ্ন থাকলো সবার কাছে। তেতুল হুজুর মাওলানা শফি খুব ভক্তিভরে তাকে কওমি জননী উপাধি দিয়েছিলেন। এমনি এমনি তো আর নয়। অত্যন্ত মহব্বত...
...বাকিটুকু পড়ুন
সত্যি সত্যিই তাদের সুযোগ ছিলো ২৫ শে মার্চ এর পর যাবতীয় অপকর্ম জনগণের কাছে স্বীকার পূর্বক,
/মুক্তিযুদ্ধে তাদের দ্বারা নৃশংসতার শিকার জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করা,
/তাদের ক্ষতিপূরণ দিয়ে এবং,
/সব...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা...
...বাকিটুকু পড়ুনডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।
আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন