somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চৈত্র সংক্রান্তি

১৩ ই এপ্রিল, ২০২২ সকাল ১০:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :









বাংলা চৈত্র মাসের শেষ দিন চৈত্র সংক্রান্তি পালিত হয় শহরে কম গ্রামেই বেশি । আজ সকালে নাস্তা খাওয়ার সময় জিজ্ঞেস করলাম করল্লা আছে কি ফ্রিজে কারন এটা আমার নিয়মিত খাবার । আজ সংক্রান্তিতে তেতো খাবো , কন্যা আমায় এসব উদ্ভট বিষয় নিয়ে মাথা না ঘামানোর উপদেশ দিয়ে আপিস গেল। আমি সবসময় করল্লা,মেথি শাক বা তেতো কিছু দিয়ে সংক্রান্তি উদযাপন করি একাই । কাল বৈশাখে কোথাও যাওয়া হবে না কিন্তু মিষ্টি খাওয়া হবে । প্রথম ১৯৭৭ সালে ময়মনসিংহ গেছি তিন পাগল সাইকেল নিয়ে টাঙ্গাইল , জামালপুর হয়ে চৈত্রের দাবদাহের মধ্যে । তারুন্য কোন বাধাকেই বাঁধা মনে করে না , আমরাও তাই । তো ময়মনসিংহে বিউটি আপার বাসায় , একদম ব্রহ্মপুত্র নদীর কিনারে খুঁটির অপর ঝুলন বাড়ি , তক্তার মেঝেতে তেতো খেতে খেতে জেনে নিলাম আজ চৈত্র সংক্রান্তি , তেতো খেয়ে পুরাতন বছরের যত অন্যায় অবিচার শোধ বোধ করে কাল বৈশাখের দিন রসগোল্লা , পানতোয়া দিয়ে নতুন বছরের আবাহন হবে । বাংলার সংস্কৃতিতে এরকম অজস্র দিন আছে পালনের কিন্তু ধর্মীয় কারনে সবাই সব কিছু পালন করেন না , জাত যাবে বলে । মেথি শাক উজ্জ্বল হয়ে উঠল তার গুনে মানে । বাড়িতে মা প্রায় সময়ে মেথি খেতেন , বাবাও । আমরা ছুয়েও দেখতাম না । বিউটি আপার বাসায় বেশ খেলাম ,সময় কাটালাম । এরপর আমিই উদ্যোগী হয়ে সংক্রান্তি পালন করতাম , বোশেখের প্রথম দিনে আমার স্ত্রী খিচুড়ি ইলিশ করতেন , অনেককে দাওয়াত করতেন । এখন হয়না ঘর ফাকা হয়ে গেছে বলে । তেতোর অনেক উপকার আছে ।মেথির প্রাকৃতিক উপাদান যা শরীর সুস্থ রাখে। মেথি শাকের গুরুত্ব অপরিসীম৷ এই শাক তারুণ্য ধরে রাখতে সাহায্য করে৷ হতাশা কাটাতে ও ডায়বেটিসের জন্য মেথি শাক খুব উপকারি ৷করলা বা উচ্ছে, কালমেঘ, চিরতা, নিম খেলে রক্ত পরিষ্কার হয়। হজমতন্ত্র ভাল থাকে, ত্বকের রোগ হয় না, কৃমি দূর করে৷ তেতো অ্যান্টি ব্যাকটেরিয়াল, অ্যান্টি ফাংগাল, অ্যান্টি ভাইরাল গুণসমৃদ্ধ। চিরতা এবং নিমের পাতায় অ্যান্টি ক্যানসারাস গুণও রয়েছে।
সর্বশেষ এডিট : ১৩ ই এপ্রিল, ২০২২ সকাল ১০:৪৮
১৫টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

×